জাতীয়

আধাঘন্টা বিক্রি বন্ধ করিয়ে রেশ টানা হল দরপতনের

নিজস্ব প্রতিবেদক:

৯ বছরের মধ্যে রেকর্ড দরপতনের পর বুধবার সকাল সাড়ে ১০টায় ঊর্ধ্বমুখী ধারায় শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় লেনদেনে আসা ৮৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। এতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে ৪১১৯ পয়েন্ট ছাড়াতে দেখা গেছে।

শীর্ষ কয়েকটি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক সূত্রে জানা গেছে, লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান ব্রোকারেজ হাউসগুলো থেকে শেয়ার বিক্রি না করতে কড়া নির্দেশ ছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে। প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনা মেনেছে।

নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ এক ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিএসইসির মৌখিক আদেশ পেয়ে তারা লেনদেনের প্রথম আধা ঘণ্টায় কোনো শেয়ার বিক্রি করেননি। গ্রাহকদের থেকে বিক্রির আদেশ থাকার পরও শেয়ার বিক্রির আদেশ কার্যকর করেনি। শেয়ার বিক্রির চাপ কম থাকার কারণে শেয়ারদর কিছুটা বেড়েছে।

কিন্তু আধা ঘণ্টা পার হতে পুনরায় শেয়ার বিক্রি শুরু হওয়ায় নিম্নমুখী হতে শুরু করেছে শেয়ারদর, তাতে সূচকও নিম্নমুখী হয়েছে।

ব্রোকারেজ হাউসের ওই কর্মকর্তা বলেন, বড় ব্রোকারেজ হাউসের শেয়ার বিক্রি করে দরপতন বন্ধ করা, অনেকটা কোরামিন দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখার চেষ্টা। এটা অল্প সময় কাজ করতে পারে। দীর্ঘমেয়াদি সমাধান ছাড়া এ বাজারের পতন ঠেকানো যাবে না।

প্রথম ঘণ্টার লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, লেনদেনের প্রথম ঘণ্টা শেষে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৩৩৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হতে দেখা গেছে। এর মধ্যে ২৬৭টির বা ৮০ শতাংশের দরবৃদ্ধির বিপরীতে ২৪টি বা ৭ শতাংশ শেয়ারদর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে।

প্রথম আধা ঘণ্টার তুলনায় সূচক বৃদ্ধি কিছুটা কমে এলেও বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক গতকালের তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে ৪০৯১ পয়েন্টে অবস্থান করছিল।

এদিকে দরপতন ঠেকাতে সকাল সাড়ে ৯টায় ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিবিএর শীর্ষ নেতাসহ শীর্ষ ব্রোকারদের প্রধান নির্বাহীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাজধানীর আগারগাঁও বিএসইসি কার্যালয়ে এ বৈঠক এ প্রতিবেদন লেখার সময়ও চলছিল।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ছাড়াও কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। বাজার পক্ষে ডিবিএই সভাপতি শাকিল রিজভীসহ শীর্ষ ব্রোকারদের সিইওরা রয়েছেন।

মঙ্গলবার টানা দ্বিতীয় দিনে ২ শতাংশের ওপর সূচকের পতনের প্রেক্ষাপটে এ জরুরি বৈঠক ডেকেছিল বিএসইসি।

মঙ্গলবার ডিএসইএক্স সূচক ৮৭ পয়েন্ট হারিয়েছিল। এর আগে সোমবার হারিয়েছিল প্রায় ৮৯ পয়েন্ট। গত সপ্তাহের পুরোটা সময় জুড়ে দরপতন হয়েছিল। সপ্তাহের ৫ কার্যদিবসের দরপতনে সূচকটি হারিয়েছিল ২৬২ পয়েন্ট। ২০১৩ সালের ফেব্রুয়ারির পর একদিনে এত বেশি সূচকের পতন আর কখনো হয়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা