নিহত সাংবাদিক হাবিবুর রহমান (ছবি: সংগৃহীত)
জাতীয়

সাংবাদিক হাবিবের মৃত্যুতে ডিআরইউর শোক

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ)।

বুধবার (১৯ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করা হয়।

শোক বার্তায়, হাবিবুর রহমানের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

তারা আরও জানান হাবিবুর রহমানের মরদেহ তার প্রিয় প্রাঙ্গণ ডিআরইউতে বুধবার দুপুর ২টায় শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে।

ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ছিলেন হাবিবুর রহমান। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ ব...

ফুলবাড়ীতে মিথ্যে অপবাদে মারপিট, একজন নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী...

দিনাজপুরজুড়ে পলিথিন ব্যাগ ব্যবহার বেড়েই চলছে

দিনাজপুরের সকল উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা