প্রতীকী ছবি
জাতীয়

ট্রাকচাপায় আরেক সংবাদকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলেজগেট এলাকায় ট্রাকচাপায় এমদাদ হোসেন (৬০) নামে এক গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। তিনি দৈনিক সংবাদে কর্মরত ছিলেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দ্রুতগতির একটি ট্রাক এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সংবাদকর্মীর ছোট ভাই সেলিম জানান, আমার বড় ভাই দৈনিক সংবাদে কাজ করতেন। রাতে অফিস শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে আসার পর পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এমন নৃশংস দুর্ঘটনার পরও কাউকে শনাক্ত বা ট্রাকটি আটক করা যায়নি। কার বিরুদ্ধে আমরা মামলা করব? এর জন্য আমরা কোনো মামলা করছি না। ময়নাতদন্ত শেষ হলে আমরা মরদেহ টাঙ্গাইলের নাগরপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাব।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, রাতে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে আমাদের টহল টিম পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তে আমরা ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ময়নাতদন্তের জন্য আমরা মরদেহটি মর্গে পাঠিয়েছি।

প্রসঙ্গত, কদিন আগেই রাজধানীর পান্থপথ মোড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী গাড়িচাপায় আরেক গণমাধ্যমকর্মী আহসান কবির খান (৪৬) নিহত হন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা