মো. শাকিল
জাতীয়

চকবাজারে যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে পুরাতন কেন্দ্রীয় কারাগারের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ নভেম্বর) ভোরের দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চকবাজার থানার উপ-পরিদর্শক এসআই মাসুদুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে দশটায় মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার ভোরে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, পুরাতন কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মাণাধীন ভবনের বাউন্ডারির ভেতর থেকে মো. শাকিল (২০) নামে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা