জাতীয়

সরকার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী।

শনিবার (৯ অক্টোবর) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে পূজা পরিষদ আয়োজিত বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির মাঝে আমাদের বসবাস। পূজা অনুষ্ঠানে কোনও ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। একটা ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই।

অনুষ্ঠানে ১১৮টি পূজা মণ্ডপের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান (৫০০ কেজি করে চাল), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নিজস্ব তহবিলের অনুদান, জেলা পরিষদের অনুদান ও হিন্দু কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ করেন রেজাউল করিম।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা