জাতীয়

জনসেবা নিশ্চিতে কাজ করছে পুলিশ 

নিজস্ব প্রতিবেদক: সহজে বিশ্বমানের জনসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়নে বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলে দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সহজে পেশাদারিত্বের সাথে পুলিশি সেবা প্রদান করতে পারছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার (৯ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী থানায় সাত কোটি একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন থানাভবন উদ্ভোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্যকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গি ও সন্ত্রাস দমন, জলদস্যু-বনদস্যু গ্রেফতার। অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার এবং মানব পাচার রোধে সর্বোচ্চ সফলতার পরিচয় দিচ্ছে।

পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জুড়ীর লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারিপার্ক নির্মাণ করার উদ্যোগ নিয়েছে ফলে এখানে অধিকহারে দেশ-বিদেশের পর্যটকদের আগমন ঘটবে। একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত থানাভবন নির্মাণের ফলে জুড়ী থানার পুলিশি কার্যক্রম পরিচালনা করা সহজ হবে, ফলে জুড়ী এলাকার জনগণ ও আগত দেশি-বিদেশি পর্যটকেরা আরও উন্নত ও আধুনিক সেবা পাবে। সরকার জেলার সকল থানা ভবন আধুনিকায়ন করবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানাভবনের উদবোধন করেন এবং বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা