জাতীয়

রাস্তায় পড়ে থাকা রংমিস্ত্রি মারা গেছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তিনচার যুবকের ছরিকাঘাতে রাস্তায় পড়ে থাকা রংমিস্ত্রি মো. বাঁধন (৩০) মারা গেছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

ঢামেকের দায়িত্বরত চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। ঢামেক পুলিশ ফাঁড়ি জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে রাত ৮টার দিকে তেজগাঁও মডেল থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় রংমিস্ত্রি বাঁধনকে ছুরিকাঘাত করা হয়।

তখন পুলিশ জানায়, রাস্তায় তিনচার যুবক বাঁধনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সেখানে পরে থাকেন বাঁধন। সংবাদ পেয়ে তেজগাঁও মডেল থানার এসআই আব্দুল মান্নান তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর।

এসআই মান্নান বলেন, বাঁধন পূর্ব তেজতুরী বাজার এলাকায় থাকেন। তিনি রংমিস্ত্রির কাজ করেন। কাজ শেষে বাসায় ফেরার পথে ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা