জাতীয়

ইপিজেড চান না সাঁওতালরা

নিজস্ব প্রতিবেদক: ইপিজেড নির্মাণ প্রক্রিয়ার প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনাজপুর আঞ্চলিক সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সাঁতওালরা।

সোমবার বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় এ অবরোধ শুরু করেন তারা। বিকেল ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অবরোধ থাকায় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী-সাধারণ।

অবরোধের সময় সাঁওতাল নেতারা জানায়, গোবিন্দগঞ্জ কাটামোড় এলাকায় সাঁওতালদের পৈত্রিক জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে প্রক্রিয়া চালাচ্ছে বেপজা। তাদের জমিতে কোনো ইপিজেড নির্মাণ করতে দেয়া হবে না। ইপিজেড নির্মাণে প্রতিবাদে সকল সাঁওতাল নারী-পুরুষ প্রতিবাদ জানানোসহ আন্দোলনে নেমেছে। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। সিদ্ধান্ত বাতিল করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার কথাও জানান সাঁওতাল নেতারা।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে গত ২০ আগস্ট পৈত্রিক জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল-বেপজার সব কর্মকাণ্ড বন্ধের দাবিতে কাটামোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সাঁওতালরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা