জাতীয়

বার কাউন্সিলের পরীক্ষার ফল যেকোনো দিন

নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল যেকোনো দিন ঘোষণা হতে পারে। পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মঙ্গলবার (৪ মে) এ তথ্য জানান।

ফল প্রকাশে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, করোনায় চলমান লকডাউনের মধ্যে কর্মী সংকট থাকায় লিখিত পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। পরীক্ষার সব খাতা জমা পড়েছে। ফলও প্রায় প্রস্তুত। এখন পরিস্থিতি স্বাভাবিক হলে যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষায় নয় কেন্দ্রের মধ্যে পাঁচ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়।

কেন্দ্রগুলো হলো, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। পরে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এসব কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়া কেন্দ্রগুলো হলো- আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেনস্ কলেজ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা