জাতীয়

সুবর্ণ জয়ন্তীতে সরকার ও জনগণকে শুভেচ্ছা পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক বার্তায় তিনি বলেছেন, ‘বাংলাদেশের সম্পর্ককে পাকিস্তান গভীরভাবে অনুধাবন করে। তার মতে, এই সম্পর্ক স্থাপিত হয়েছিল ইতিহাস, বিশ্বাস এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে। এই সম্পর্কের উদ্দেশ্য টেকসই শান্তি, নিরাপত্তা এবং এই অঞ্চলসহ সমগ্র বিশ্বের উন্নয়ন।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক বার্তায় তিনি এসব কথা বলেন।

২৬ মার্চ উপলক্ষে পাঠানো চিঠি রাতে ঢাকায় পৌঁছেছে বলে পররাষ্ট্র দফতর, ইসলামাবাদের বাংলাদেশ হাই কমিশন। তাছাড়া ঢাকাস্থ পাকিস্তান মিশনের হোয়াটসএ্যাপ গ্রুপে চিঠিটির কন্টেন্ট শেয়ার করা হয়েছে।

প্রকাশিত চিঠিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে ইমরান খান লিখেছেন ‘বাংলাদেশের এই বিশেষ দিনে আমাদের স্মরণ করিয়ে দেয় দুই দেশের নেতারা জনগণের মধ্যে বন্ধুত্ব এবং পূণর্মিলনের যে স্বপ্ন দেখেছিলেন সেটি। এই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ অংশীদারিত্ব দেখিয়েছে পাকিস্তান।’

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক বা বন্ধনকে আরও বিকশিত করার আগ্রহ ব্যক্ত করে চিঠিতে ইমরান খান বলেন, ‘আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই বন্ধন রেখে যেতে চাই। যেহেতু আমরা বিশ্বাস করি আমাদের দুই দেশের জনগণের গন্তব্য অভিন্ন। তাই আসুন আমরা আমাদের জনগণের ভবিষ্যৎ এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য যৌথভাবে কাজ করি।

আমাদের সম্পর্ককে আরও গভীর করতে আমি আপনাকে যত দ্রুত সম্ভব পাকিস্তান সফরের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে, আপনার সফরের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায়ের সুচনা হবে। আমি এই সুযোগে আপনার দীর্ঘজীবন, সুস্বাস্থ্য এবং সুখী জীবন কামনা করি।

একই সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ যে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির পথে ক্রমেই এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা কামনা করি।’ চিঠির সূচনাতে ইমরান খান ব্যক্তিগতভাবে এবং পাকিস্তানের সরকার ও জনগনের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে অভিনন্দন জানিয়ে লিখেন, ‘প্রয়াত শেখ মুজিবুর রহমান স্মরণে ও তার জন্মশতবার্ষিকীর আয়োজনে এটি তার প্রতি আপনার এবং বাংলাদেশের জনগণের গভীর ভালবাসা এবং সম্মানের প্রতিফলন।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা