জাতীয়

মগবাজারে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারের নয়াটোলা এলাকার পাঁচ তলা ভবন থেকে বাবা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হাতিরঝিল থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন- খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও তার ছেলে শাহারাত ইসলাম আরিন (১৪)।

হাতিরঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। বাবা ছেলেকে হত্যার পরে আত্মহত্যা করেছে কিনা বিষয়টি তদন্ত না করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরো জানান, ছেলে আরিন শারীরিক প্রতিবন্ধী এবং বাবা সোহাগ ব্যবসায় লোকসানের কারণে মানসিক রোগে ভুগছিলেন। সে কারণে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানে মগবাজার নয়াটোলা র‌্যাব অফিসের পাশে একটি ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন তারা। ঘটনার সময় সোহাগের স্ত্রী নাজমুন নাহার নুপুর বাজারে গিয়েছিলেন। বাজার থেকে এসে দেখেন দরজা বন্ধ। পরে খবর পেয়ে পৃথক কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা