সারাদেশ

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মনিরুল ইসলামের দলীয় সব পদ বাতিল করা হয়েছে।

রোববার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মনিরুল ইসলামের রুকনিয়াত বা সদস্যপদ বাতিল করা হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার রাতে ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে বিধিবহির্ভূতভাবে সার গুদামজাত করার অভিযোগে এই সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় ১৮ বস্তা ইউরিয়া সার।

অভিযানের পর অর্থদণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম দাবি করেছিলেন, তিনি ২০০ বস্তা সার বরাদ্দ পেয়েছিলেন। বিতরণ করার পর কিছু সার নিজের আবাদি জমি ও বাদ পড়া কৃষকদের জন্য গুদামে রেখেছিললেন।

তিনি দাবি করেন, ‘বিএনপি নেতাকর্মীরা উদ্দেশ্যমূলক ভাবে প্রশাসনকে ডেকে এনে জরিমানা করিয়েছে।’

জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম বলছেন, সদস্যপদ বাতিল করায় মনিরুল ইসলাম সংগঠনটির নায়েবে আমীর (২) পদেও আর দায়িত্ব পালন করতে পারবেন না। তবে সাধারণ সমর্থক হিসেবে থাকতে পারবেন।

এদিকে মনিরুল ইসলামকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা করেছিল জামায়াতে ইসলামী।

এ প্রসঙ্গে জানতে চাইলে শহীদুল ইসলাম বলেন, ‘দলের পক্ষ থেকে নির্বাচনে মনিরুল ইসলাম প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জেলা জামায়াতের সভায় পরবর্তীতে বিষয়টি চূড়ান্ত করা হবে।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা