ছবি: সংগৃহীত
জাতীয়

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব ঘটনায় মালয়েশিয়ার এক নাগরিক ও দুবাই থেকে আসা একটি ফ্লাইটের দুই বিমানকর্মীকে আটক করা হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আটক মালয়েশিয়ান নাগরিকের কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি এবং দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা ১৩ দশমিক ৮৪ কেজি সোনার বাজারমূল্য প্রায় ২৪ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) বিমানবন্দরে ঢাকা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক অভিযান দুটি পরিচালনা করেন। পরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি জানানো হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে রানওয়েতে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।

প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া সোনার ওজন ৯ দশমিক ৩৪ কেজি, যার বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস।

বিমানকর্মীদের জুতার ভেতরে সোনা লুকিয়ে পাচারের এই ঘটনায় কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দারা। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে, শনিবার দিবাগত রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি সোনা উদ্ধার করা হয়। আটক ওই যাত্রীর নাম মি. ইয়াং ডন সিউ। তিনি মালয়েশিয়ার নাগরিক।

কাস্টমস সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর থেকেই ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে তিনি ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয়টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা।

সোনার বারগুলো কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় শার্টের নিচে শরীরের সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল। ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি এবং সোনার বৈধতার পক্ষে প্রয়োজনীয় কোনো কাগজপত্রও দেখাতে পারেননি।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা