ছবি: সংগৃহিত
জাতীয়
সোশ্যাল মিডিয়ায়

কারাগারের ছবি-ভিডিও প্রচারের ঘটনায় ৫০ কারারক্ষীকে তলব  

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দিদের আদালতে আনা-নেওয়ার সময়ের দৃশ্য এবং কারাগারের অভ্যন্তরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন কারাগারে কর্মরত ৫০ জন কারারক্ষীকে তলব করেছে কারা অধিদপ্তর।

দাপ্তরিক বিধি-নিষেধ অমান্য করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছবি, ভিডিও এবং অন্যান্য তথ্য প্রকাশের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

তলব করা কারারক্ষীদের মধ্যে নারী ও পুরুষ উভয় সদস্যই রয়েছেন। তারা রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ এবং কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত।

রোববার (২ আগস্ট) সকাল ৯টায় তাদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে অভিযোগের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

কারা অধিদপ্তরের কারা গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশনা উপেক্ষা করে কয়েকজন কারারক্ষী কারাগারের অভ্যন্তরের ছবি, ভিডিও ও বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন। অধিদপ্তরের মতে, এ ধরনের কর্মকাণ্ড সরকারি চাকরির শৃঙ্খলা ও কারা নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। তাই সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া হবে।

এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগে ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে। তাদের ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা