জাতীয়

‘হাদির হত্যাকারীদের শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারব’

নিজস্ব প্রতিনিধি

শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের মধ্যে তিনজনকে ভারতীয় কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে এবং তারা বর্তমানে সম্ভবত কলকাতায় অবস্থান করছেন। সংশ্লিষ্ট আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় প্রয়োজনীয় নথিপত্র যথাসময়ে পাঠানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা গেলে মামলার বাকি তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা