জাতীয়

মাদকের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

মাদকের ব্যাপারে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেই নীতির আওতায় কাজ করছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক একজন ব্যক্তির জীবন ধ্বংস করার পাশাপাশি পরিবার, সমাজ এবং জাতীয় অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ—এটি উদ্বেগজনক বাস্তবতা।

প্রযুক্তিনির্ভর মাদক পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পাচারকারী চক্র এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা ব্যবহার করে বিশেষ করে তরুণদের লক্ষ্যবস্তু করছে। এই পরিস্থিতিতে মাদকের অপব্যবহার রোধে আরও কার্যকর ও দূরদর্শী উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, সময়ের প্রয়োজন বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কেবল আইনি ব্যবস্থা নয়, প্রতিরোধমূলক উদ্যোগই সবচেয়ে কার্যকর উপায়। মাদকের চাহিদা কমাতে পারলে উৎপাদন ও সরবরাহও কমে আসবে। নতুন প্রজন্মকে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম, বিলবোর্ড প্রচারণা এবং সরকারি-বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা