জাতীয়

বেইজিংয়ে তারেক রহমান, সফরে নতুন গতি

নিজস্ব প্রতিবেদক

চীনের দালিয়ান শহর থেকে উচ্চগতির বুলেট ট্রেনে করে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (স্থানীয় সময়) দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। এরপর বিকাল ৫টা ৩৫ মিনিটে তিনি চীনের রাজধানীতে পৌঁছান।

এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum)-এর গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই বৈঠক ছিল ‘গ্রীষ্মকালীন দাভোস’ নামে পরিচিত।

‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ বাংলাদেশের পাশাপাশি অংশ নেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ।

এই আন্তর্জাতিক সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১,৭০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

বিশ্লেষকদের মতে, এই উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশের বিনিয়োগ সম্ভাবনা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ২২ জুন মালয়েশিয়া থেকে তিন দিনের সফরে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকেই তার বর্তমান কূটনৈতিক সফরের পরবর্তী ধাপে বেইজিং যাত্রা সম্পন্ন হয়।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা