জাতীয়

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসাইনী দালানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত।

ডিএমপি কমিশনার জানান, আশুরা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাজধানীজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে রয়েছে মাঠপর্যায়ে নজরদারি, চেকপোস্ট, ছাদ পর্যবেক্ষণ এবং বিশেষ ইউনিট মোতায়েন।

তিনি আরও জানান, ধর্মীয় গুরুত্বপূর্ণ ২৮টি ইমামবাড়ায় ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট (BDU), সোয়াট এবং কেনাইন ইউনিট ইতোমধ্যে বিভিন্ন স্থানে সুইপিং কার্যক্রম সম্পন্ন করেছে এবং পুরো সময় স্ট্যান্ডবাই থাকবে।

নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী তাজিয়া মিছিলে নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি রাখা যাবে না। কোনো ধরনের দাহ্য, ধারালো বা ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে উচ্চ শব্দের বাদ্যযন্ত্র, ঢাক-ঢোল এবং আতশবাজি ব্যবহারেও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার আহ্বান জানান।

এছাড়া তিনি জানান, তাজিয়া মিছিলের জন্য বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মিছিলটি হোসাইনী দালান থেকে বকশিবাজার, আজিমপুর, নিউমার্কেট, জিগাতলা ও সাতমসজিদ রোড হয়ে মোহাম্মদপুরের শিয়া মসজিদে গিয়ে শেষ হবে।

এই রুটে যান চলাচলে সাময়িক ডাইভারশন থাকবে। জনভোগান্তি এড়াতে শুক্রবার সকাল ১০টা থেকে মিছিল শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে চলার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, আসন্ন আশুরা ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা