ছবি: সংগৃহীত
জাতীয়

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার

সান নিউজ অনলাইন

ইসলামী বক্তা, ভারতীয় বংশোদ্ভূত জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চায়। ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে।

কোর কমিটির মতে, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে, যা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন হবে। বর্তমানে নির্বাচনের কারণে পর্যাপ্ত সদস্য মোতায়েনের সুযোগ নেই। তাই সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারবেন, তবে নির্বাচনের আগে নয়।

২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে ভারত সরকার অভিযোগ আনে, যে তিনি সন্ত্রাসী কার্যক্রমে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। এরপর তিনি ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন। পুত্রজায়া শহরে তাঁকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার।

সভাটি পরিচালনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

রাশিয়ায় ইউক্রেনের মিসাইল হামলা 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে অ...

এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালু করা হবে: শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং জাতীয় নাগরিক পঞ্জ...

বাহরাইনে ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

হরমুজে তেলবাহী ট্যাংকারে ইরানের ড্রোন হামলা

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। ...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা