শাহবাগে ধর্ষক-নিপীড়কদের শাস্তির দাবিতে বিক্ষোভ
জাতীয়

ধর্ষক-নিপীড়কদের শাস্তির দাবিতে শাহবাগে অবরোধ

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সম্মিলিত ছাত্র-জনতা।

সোমবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচির ডাক দেয়া হয়।

এতে ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে জাদুঘরের সামনে থেকে সরে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দেন তারা।

এই গণঅবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ-নির্যাতনের কয়েকটি ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সর্বশেষ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও রোববার ফেসবুকে ভাইরাল হবার পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

ভিডিও চিত্রে দেখা যায়, ওই গৃহবধূকে বিবস্ত্র করে তার মুখমন্ডলে লাথি দেয় এবং বেধড়ক মারধর করে বখাটেরা। নিজের আব্রু রক্ষার চেষ্টার পাশাপাশি ওই গৃহবধূ বখাটেদের বহুবার পায়ে ধরে এবং বাবা-বাবা বলে ডাকলেও নির্যাতন বন্ধ হয়নি।

ওই নারীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, গোপনে সাবেক স্বামী তার সঙ্গে দেখা করতে এসেছেন। এরপরই অনৈতিক কাজের অপবাদ দিয়ে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়

এদিকে ওই ঘটনায় নির্যাতিত গৃহবধূ রোববার রাতে বেগমগঞ্জ থানায় ৯ জনের নামে মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে এ মালার প্রধান আসামি বাদলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা