সংগৃহিত ছবি
জাতীয়

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

জেলা প্রতিনিধি: ঝালকাঠি সড়কে একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় সুমন দেবনাথ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছেস এবং এ ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: পদ্মায় নৌকাডুবি, নিহত ৪

সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ঝালকাঠি শহরের ভিআইপি রোডের জিতেন্দ্রনাথ দেবনাথের ছেলে। তিনি টিভিএস শোরুমের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, রাতে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি থেকে বরিশালগামী একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা