সংগৃহীত ছবি
জাতীয়

স্বল্প দূরত্বে ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার থেকে ফের স্বল্প দূরত্বের লোকাল, মেইল, কমিউটার ট্রেন চলবে। পরবর্তীতে আন্তঃনগর ট্রেন চালু হবে।

আরও পড়ুন : কালকের মধ্যেই জামায়াত-শিবির নিষিদ্ধ

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর রেলভবনে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, বৃহস্পতিবার থেকে রেল চলাচল শুরু হবে। শুরুতে শুধু মেইল, লোকাল এবং কমিউটার ট্রেন চলবে। এরপর ধীরে ধীরে আন্তঃনগর ট্রেন চালু করা হবে।

আরও পড়ুন : জামায়াত মুখোশধারী অপশক্তি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে গত ১৮ জুলাই বন্ধ করা হয় ট্রেন চলাচল। জ্বালানি তেলবাহী কিছু রেলগাড়ি চললেও ওই দিনের পর আর যাত্রীবাহী ট্রেন চলেনি। পরে গত ২৫ জুলাই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়ে আবার সেটি বাতিল করে রেল মন্ত্রণালয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা