সংগৃহীত ছবি
জাতীয়

কাল থেকে স্বাভাবিক সূচিতে অফিস

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক নিয়মের মতো সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন : কালকের মধ্যেই জামায়াত-শিবির নিষিদ্ধ

মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৮ জুলাই থেকে ৯ টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলে আসছে।

আরও পড়ুন : জামায়াত মুখোশধারী অপশক্তি

তবে জরুরি সরকারি পরিষেবা যেমন, হাসপাতাল ও এর চিকিৎসক-কর্মী-স্টাফ এবং সেবাসংশ্লিষ্ট পরিবহণ এ সূচির বাইরে ছিল। এ ছাড়া জরুরি পানি, গ্যাস, বিদ্যুৎ ও সেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিবহণও এর আওতামুক্ত। অর্থাৎ সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগের মতোই ২৪ ঘণ্টা সেবা দেবে। গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে নির্বাহী আদেশে ৩ দিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা ছিল। সময় কমিয়ে ওই ২ দিন চলে পুঁজিবাজারে লেনদেনও।

আরও পড়ুন : দুপুরের মধ্যে ঝড়ের আভাস

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময় ধীরে ধীরে শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত অফিস চলছে ৬ ঘণ্টা করে। কাল থেকে ৮ ঘণ্টা অফিস শুরু হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা