ছবি: সংগৃহীত
জাতীয়

লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাভারে একটি তেলবাহী লরি উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

আরও পড়ুন: লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৩

জানা গেছে, মঙ্গলবার (২ এপ্রিল) রাত আড়াই টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, সাভারে তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় দগ্ধ সাকিব (২৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, আজ সকালে নজরুল ইসলাম এবং গতকাল রাতে হেলাল নামে আরও ২ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

এ ঘটনায় ৮ জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে বর্তমানে ৫৪ শতাংশ দগ্ধ নিয়ে মিলন মোল্লা, ২০ শতাংশ দগ্ধ শিশু মিম, ১০ শতাংশ দগ্ধ নিয়ে আল আমিন, ৮ শতাংশ দগ্ধ নিয়ে নিরঞ্জন ও ৫ শতাংশ দগ্ধ নিয়ে আব্দুস সালাম চিকিৎসাধীন রয়েছে।

দগ্ধদের মধ্যে আরও ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এই চিকিৎসক।

আরও পড়ুন: ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু

উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। এ সময় পাশে থাকা আরও ৫ গাড়িতে আগুন লাগে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা