ছবি: সংগৃহিত
প্রবাস

সৌদিতে ধরপাকড় অভিযান, ফেরত পাঠানো হলো হাজারো প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাপক ধরপাকড় অভিযানে হাজার হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত কয়েক মাসে পরিচালিত এসব অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা গ্রেপ্তার ও দেশে ফেরতের মুখোমুখি হয়েছেন।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে সম্প্রতি কয়েক দফা অভিযানে অন্তত ৪০ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ৩০ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত এক সপ্তাহের অভিযানে সৌদি আরব থেকে ১২ হাজার ৬১৩ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ১৪ হাজার ১৫৪ জনকে। তাদের মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ৭ হাজার ১০৩ জন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৯৭ জন এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত অপরাধে ৩ হাজার ৬৫৪ জনকে আটক করা হয়েছে।

সৌদিতে থাকা বাংলাদেশিদের মধ্যেও অনেকে এসব অভিযানের শিকার হয়েছেন। ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা মো. আরিফ হোসেন জানান, নাডিক কোম্পানিতে চাকরির আশ্বাসে দালালের মাধ্যমে প্রায় সাড়ে ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরব যান তিনি। তবে প্রতিশ্রুত চাকরি না পেয়ে মক্কায় অন্য কাজ শুরু করলে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন। পরে কারাভোগ শেষে দেশে ফেরত আসেন তিনি।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল কার্যালয়ের কনসুলার (শ্রম) খন্দকার সিরাজুস সালেকিন জানিয়েছেন, নিয়ম-কানুন মেনে চললে প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি বলেন, এক কাজের ভিসা নিয়ে অন্য কাজ করা, নির্ধারিত এলাকার বাইরে অবস্থান করা বা ইকামার (রেসিডেন্স পারমিট) শর্ত ভঙ্গ করলেই সাধারণত অভিযানে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে জেদ্দার তারহিল সফর জেলে দেশে ফেরার অপেক্ষায় প্রায় ৪ হাজার বাংলাদেশি রয়েছেন। এছাড়া সৌদি আরবের বিভিন্ন কারাগারে আইন লঙ্ঘনের অভিযোগে সাজাপ্রাপ্ত প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি রয়েছেন। তবে তাদের সবাই সাম্প্রতিক অভিযানে গ্রেপ্তার হয়েছেন— এমন নয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশ, অবৈধ কর্মীদের আশ্রয় দেওয়া বা পরিবহনে সহযোগিতা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এসব অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এদিকে সৌদি আরব বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া বাংলাদেশিদের বড় অংশই সৌদি আরবে গেছেন। গত বছর দেশটিতে সাড়ে সাত লাখের বেশি বাংলাদেশি কর্মী গেছেন, যা কোনো একক দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড।

প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের আইন ও ভিসার শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট। সংশ্লিষ্টরা বলছেন, নিয়ম মেনে কাজ করলে সৌদি শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য বড় ধরনের সুযোগ রয়েছে।

সূত্রঃ বিবিসি বাংলা।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা