ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক: একদফা দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ ভোর থেকে সারা দেশে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করছে বিএনপিসহ সমমানা রাজনৈতিক দলগুলো।

আরও পড়ুন: আওয়ামী লীগের বিজয় র‍্যালি আজ

গতকালই এ কর্মসূচি পালনের কথা থাকলেও কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সম্মান জানাতে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার (১৯
ডিসেম্বর) নেওয়া হয়।

এ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একদফা, খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে প্রেরণ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে চলমান যে আন্দোলন এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৬ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদেশে হরতাল পালিত হবে।

আরও পড়ুন: তেজগাঁওয়ে ট্রেন চলাচল স্বাভাবিক

এর আগে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংর্ঘষের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা দলগুলো।

আজ তাদের চতুর্থ দফা হরতাল কর্মসূচি চলছে। এ পর্যন্ত বিএনপিসহ সমমনা দলগুলো ৩ দফায় ৪ দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি করেছে।

আরও পড়ুন: আতশবাজি-ফানুস-মশাল মিছিল নিষিদ্ধ

তবে এর আগে কয়েক দফায় টানা ৪৮ বা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার একদিনের কর্মসূচি পালিত হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা