ছবি: সংগৃহীত
রাজনীতি

পটুয়াখালীতে ৩ জনের মনোনয়ন প্রত্যাহার

নিনা আফরিন, পটুয়াখালী: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য হাসিব আলম তালুকদার এবং পটুয়াখালী-৩ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ওবায়েদুল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনে জোর দিচ্ছি

রোববার (১৭ ডিসেম্বর) তারা রিটার্নিং অফিসার নূর কুতুবুল আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেন।

এছাড়া দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন কমিশনের কাছে পাঠানো শেখ হাসিনা স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে পটুয়াখালী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের মনোনয়ন প্রত্যাহার করা হয়।

এদিকে আপিল করে মনোনয়নের বৈধতা পেয়েছেন পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনে ৯ টি দল ও ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২২ জন প্রতিদ্বন্দিতা করবেন।

আরও পড়ুন: একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে

প্রত্যাহারের পর পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার, তরিকত ফেডারেশনের মো. খলিল, জাসদের কে এম আনোয়ারুজ্জামান মিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুন, এনপিপির মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর জোবায়ের হোসেন, তৃণমূল বিএনপি'র মাহাবুবুল আলম, জাতীয় পার্টির প্রার্থী মহসিন হাওলাদার।

আরও পড়ুন: কু‌য়েত গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এসএম শাহাজাদা, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ছাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলম, বিএনএফ-এর এ ওয়াই এম কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক বিজিবি মহাপরিচালক লে. জেনারেল আবুল হোসেন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান, জাতীয় পার্টির আব্দুল মন্নান হাওলাদার, জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইন, স্বতন্ত্র প্রাথী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানি সম্পদ মন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটন নির্বাচনের মাঠে রয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা