ছবি-সংগৃহীত
রাজনীতি

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল আ.লীগ নেতার

জেলা প্রতিনিধি : সিলেটের রেলক্রসিংয়ে পারাবত ট্রেনের ধাক্কায় আব্দুস শহীদ ((৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভোট কেনার দিন শেষ

রোববার (১৫ অক্টোবর) দুপুর ১টায় ইলাশপুর রেলক্রসিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস জকিগঞ্জের দক্ষিণ খলাছড়ার চানশ্রী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক।

আরও পড়ুন: পরোয়ানা থাকলে আ’লীগ নেতা গ্রেফতার হবেন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরের রেলক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় সিলেটগামী পারাবত ট্রেনের সাথে শহীদের মোটর সাইকেলের ধাক্কা লাগে। এ সময় তিনি মাথায় ও পায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সিলেট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম জানান, আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা