রাজনীতি

ভার্চ্যুয়াল বৈঠক করার  বিএনপি   বিরুদ্ধে  সন্ত্রাসবিরোধী আইনে মামলা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়াসহ ১০১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দিবাগত রাতে রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান আমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় দিপু ভূঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৯০ জনকে আসামি করা হয়েছে। রাষ্ট্রবিরোধী পরিকল্পনার অভিযোগে আটক জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে বাকি ১০ হলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন, ছাত্রদল নেতা সজীব, সারোয়ার হোসেন রাজীব, আবু বক্কর, নয়ন, রাশিদুল হক ও গনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান মামলার বরাত দিয়ে জানান, দিপু ভূইয়ার প্ররোচনায় নাম উল্লেখিত ১১ জনসহ অজ্ঞাত আরো ৯০ জন মিলে বিদেশে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শলাপরামর্শ করছিলেন। ওই খবর পেয়ে সেখানে অভিযান চালালে স্বপনকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন জানান, যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে জেলা যুবদলের ভার্চ্যুয়াল বৈঠক ছিল রূপগঞ্জে। সন্ধ্যায় বৈঠক চলাকালে পুলিশ স্বপনকে আটক করে।এদিকে ঘটনাস্থলে থাকা একাধিক নেতা জানান, পুলিশের একটি টিম দিপু ভূইয়ার বাড়ি ঘিরে ফেলে। তারা ভেতরে প্রবেশ করে লোকজনদের সরিয়ে দেয়। যে ল্যাপটপ ও প্রজেক্টরে ভার্চ্যুয়াল বৈঠক হচ্ছিল সেগুলো পুলিশ নিয়ে যায়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা