সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আব্বাসউদ্দীন আহম’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: রাজিয়া খান’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) ১৫ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জমাদিউস সানি ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৭৩০ - জাপানের হোক্কাইদোতে প্রচন্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়।

১৮০৩ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।

১৮০৩ - গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৮৯৬ - ফিলিপাইনের ম্যানিলায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে ফিলিপিনো জাতীয়তাবাদি জোসে রিজালের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯০০ - অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়।

১৯০৬ - পূর্ব বাংলার ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়।

১৯১৯ - লিঙ্কন্স ইন প্রথমবারের মত নারী বার শিক্ষার্থী ভর্তি করে।

১৯২২ - সোভিয়েত ইউনিয়ন গঠিত।

১৯২৫ - কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৪৩ - সুভাষ চন্দ্র বসু কর্তৃক পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন।

১৯৪৭ - দুটি ইহুদীবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনের বালাদুশ শেইখ গ্রামে হামলা চালায়।

১৯৫৯ - চীনের প্রথম ব্যাল্লে দল; পেইচিং হত্যকলা কলেজের পরীক্ষামূলক ব্যাল্লে দল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়।

১৯৬৫ - ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইনের রাষ্ট্রপতি হন।

১৯৭২ - স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্ধোধন।

১৯৭২ - ভিয়েতনাম যুদ্ধ: যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামে বোমা বর্ষণ বন্ধ করে।

১৯৯২ - বোরহানউদ্দিন রব্বানি আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত।

১৯৯৩ - ইসরায়েল ও ভ্যাটিকান সিটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১৯৯৭ - চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানিতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ ইস্তাহার স্বাক্ষর করে।

১৯৯৯ - সাবেক বিটলস জর্জ হ্যারিসন তার ফ্রাইয়ার পার্কের বাসভবনে মাইকেল আব্রাম কর্তৃক আক্রান্ত হন।

২০০৬ - মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে বোমা হামলা।

২০০৬ - ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আরও পড়ুন: সৈয়দ শামসুল হক’র জন্মদিন

জন্ম:

৩৯ - রোমান সম্রাট টাইটাস।

১২০৪ - আবু উসমান সাইদ ইবনে হাকাম আল-কুরাশি, পর্তুগিজ শাসক।

১৬৭৩ - তৃতীয় আহমেদ, উসমানীয় সুলতান।

১৮৬৫ - রুডইয়ার্ড কিপলিং, ইংরেজ লেখক ও কবি, নোবেল বিজয়ী।

১৮৮৪ - হিদেকি তোজো, জাপানি সেনাপতি ও রাজনীতিবিদ, জাপানের ৪০তম প্রধানমন্ত্রী।

১৯২১ - রশিদ কারামি, লেবানিজ আইনজীবী ও রাজনীতিবিদ, লেবাননের ৩২তম প্রধানমন্ত্রী।

১৯২৩ - প্রকাশ বীর শাস্ত্রী, ভারতীয় একাডেমিক ও রাজনীতিবিদ।

১৯৩৫ - উমর বঙ্গো, গ্যাবনিজ লেফটেন্যান্ট ও রাজনীতিবিদ, গ্যাবনের রাষ্ট্রপতি।

১৯৪২ - ভ্লাদিমির বুকোভস্কি, রুশ লেখক।

১৯৪৬ - বের্টি ফোক্ট্‌স, জার্মান জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৫০ - বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ, ডেনীয় কম্পিউটার বিজ্ঞানী।

১৯৭৪ - এস. জিতেশ, ভারতীয় কার্টুনিস্ট, কবি ও সমালোচক।

১৯৭৫ - টাইগার উডস, আমেরিকান গোলফার।

১৯৭৭ - লায়লা আলী, আমেরিকান বক্সার ও অভিনেত্রী।

আরও পড়ুন: মিনার রহমান’র জন্মদিন

মৃত্যু

২৭৪ - পোপ প্রথম ফেলিক্স।

১৫৭৩ - জিওভান্নি বাতিস্তা জিরাল্ডি, ইতালীয় লেখক ও কবি।

১৫৯১ - পোপ নবম ইনোসেন্ট।
১৬৪০ - জন ফ্রান্সিস রেগিস, ফরাসি যাজক ও সন্ত।

১৮৯৬ - জোসে রিজাল, ফিলিপিনো জাতীয়তাবাদি।

১৯০৮ - টমাস-আলফ্রেড বার্নি‌য়ার, কানাডীয় সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৪৪ - রোম্যাঁ রোলাঁ, ১৯২৫ সালে সাহিত্যে নোবেলজয়ী ফরাসি নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও অধ্যাত্মবিদ।

১৯৪৭ - আলফ্রেড নর্থ হোয়াইটহেড, ইংরেজ-আমেরিকান গণিতবিদ ও দার্শনিক।

১৯৫৩ - কবি শাহাদাৎ হোসেন।

১৯৫৯ - আব্বাসউদ্দিন, প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক।

আব্বাসউদ্দীন আহমদ (২৭ অক্টোবর ১৯০১ - ৩০ ডিসেম্বর ১৯৫৯) ছিলেন একজন বাঙালি লোক সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক, ও সুরকার। সঙ্গীতে অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অফ পারফরম্যান্স (১৯৬০), শিল্পকলা একাডেমী পুরস্কার (১৯৭৯) এবং স্বাধীনতা পুরস্কারে (১৯৮১) ভূষিত হন।

১৯৬৮ - জাতিসংঘের প্রথম মহাসচিব হ্যালডান লী।

১৯৭৩ - কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র পাকড়াশী।

১৯৭৯ - আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট বাঙালি কবি অজিতকুমার দত্ত।

২০০৬ - সাদ্দাম হোসেন, ইরাকের ৫ম রাষ্ট্রপতি।

২০০৭ - খ্যাতনামা ভারতীয় বাঙালি কার্টুনিস্ট রেবতীভূষণ ঘোষ।

২০০৯ - আবদুর রহমান ওয়াহিদ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৪র্থ‌ রাষ্ট্রপতি।

২০১১ - এম হামিদুল্লাহ খান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা।

২০১৪ - লুইস রাইনার, জার্মান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।

২০১৮ - প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন।

২০২২ - নারী সাংবাদিকতার পথিকৃৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি সাংবাদিক ও উপস্থাপক বারবারা ওয়াল্টারস।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা