ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

নায়ক সালমান শাহ’র জন্ম

নিজস্ব প্রতিবেদক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: মোতাহের হোসেন চৌধুরী’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর), ৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: কবি বিনয় মজুমদারের জন্ম

ঘটনাবলী :

১৫৫৯ - পাঁচটি স্প্যানিশ জাহাজডুবিতে প্রায় ৬০০ জনের মৃত্যু।

১৭৫৫ - ইংল্যান্ড ও রাশিয়া সামরিক চুক্তি করে।

১৭৯৬ - জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেন।

১৮৪৯ - ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়।

১৮৬৫ - প্রতিষ্ঠিত হয় আটলান্টা বিশ্ববিদ্যালয়।

১৮৭০ - জার্মানী প্যারিস অবরোধ করে।

১৮৯৩ - নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়।

১৯০৭ - প্রথম তাপ ও জ্বালানী উৎপাদনকারী উপাদান আবিস্কৃত হয়।

১৯১৫ - জার্মানরা ভিলনা অধিকার করে।

১৯৬০ - পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬২ - ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বুর্কিনা ফাসো।

১৯৮১ - বাংলাদেশে আটটি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়।

১৯৮৫ - মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।

১৯৯২ - যুগোশ্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত।

২০০৬ - বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের শত শত জেলে প্রাণ হারায়।

আরও পড়ুন: আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু

জন্মদিন:

১৫৬৩ - পোলান্ডের রাজা তৃতীয় হেনরি।

১৭৫৯ - উইলিয়াম কিরবি, ইংরেজ পতঙ্গবিদ।

১৯০৩ -অচিন্ত্যকুমার সেনগুপ্ত কল্লোল যুগের বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক।

১৮৯৪ - হেমেন্দ্রনাথ মজুমদার, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।

১৯১১ - উইলিয়াম গোল্ডিং, নোবেলজয়ী ইংরেজ কথাসাহিত্যিক।

১৯১৯ - জহর রায়, ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা কৌতুক অভিনেতা।

১৯২৪ - সুচিত্রা মিত্র, রবীন্দ্র সঙ্গীতের অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ, প্রথিতযশা ও স্বনামধন্য ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী।

১৯২৬ - মাসাতোশি কোশিবা, নোবেলজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী।

১৯৩৪ - সুধীর চক্রবর্তী, বাঙালি অধ্যাপক, লেখক,সঙ্গীত-গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ।

১৯৫৫ - মোহাম্মদ সাদিক, বাংলাদেশী কবি এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ১৩ম চেয়ারম্যান।

১৯৭১ - সালমান শাহ, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক। আজকের এ দিনেই জন্মেছিলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নায়ক সালমান শাহ। নব্বই দশকের এই প্রিয় মুখ ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই তরুণ-তরুণীদের হার্টথ্রবে পরিণত হন তিনি।

নব্বই দশকের শুরুর দিক থেকে ১৯৯৬ সাল, মাত্র চার বছরের ক্যারিয়ারে বাংলাদেশি চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। সে সময় মাত্র ২৫ বছর বয়সী উচ্ছল এই তরুণের একক আধিপত্য ছিলো চলচ্চিত্র মহলে। প্রায় একচ্ছত্র রাজত্বে উপহার দিয়ে গেছেন ২৭টি ব্যবসাসফল ছবি। তার জনপ্রিয়তার পারদ এতোটাই ঊর্ধ্বগামী ছিলো যে, আজ অবধি কোনো নায়ক সে উচ্চতা ডিঙাতে পারেননি। ধূমকেতুর মতো আগমন করেই পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। যা এতোটা অল্প সময়ে তার আগে এই বাংলায় আর কেউ পায়নি। তাকে নিয়ে আলোচনা কোনোদিন শেষ হবার নয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

মৃত্যুবার্ষিকী:

১৩৩৯ - জাপানের সম্রাট গো-দিয়গো।

১৮৮১ - জেমস গারফিল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম রাষ্ট্রপতি।

১৯৩৬ - বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রথিতযশা পণ্ডিত।

১৯৮৭ - মুহম্মদ মনসুরউদ্দীন, লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক।

১৯৮৯ - সন্তোষকুমারী দেবী, স্বাধীনতা সংগ্রামের কর্মী ও বাংলার প্রথম শ্রমিক নেত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

শতবর্ষের রেকর্ড ভেঙে ৪২.৫ ডিগ্রিতে দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা

দক্ষিণ কোরিয়ায় এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা