ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মওলানা আবুল কালাম আজাদ‘র প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ফাল্গুন ৯, ১৪২৯ বঙ্গাব্দ। ০১ শাবান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: চট্টগ্রামে উপ-নির্বাচন ২৭ এপ্রিল

ঘটনাবলী :

১৬৩২ গ্যালিলিও গ্যালিলির ডায়ালগ কনসার্নিং‌ দ্য টু চীফ ওয়ার্ল্ড সিস্টেমস প্রকাশিত।

১৮৪৭ মেক্সিকান-আমেরিকান যুদ্ধ: বুয়েনা ভিস্তার যুদ্ধ – ৫,০০০ আমেরিকান সৈনিক ১৫,০০০ মেক্সিকানকে পরাজিত করে।

১৮৫৩ এলিয়ট সেমিনারি হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইস প্রতিষ্ঠিত।

১৮৫৫ ফার্মা‌র্স‌ হাই স্কুল হিসেবে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত।

১৮৬২ জেফারসন ডেভিস আনুষ্ঠানিকভাবে কনফেডারেট স্টেটস অফ আমেরিকার রাষ্ট্রপতি হন। ইতিপূর্বে ১৮৬১ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হয়েছিলেন।

১৯২৪ প্রথমবার কোনো রাষ্ট্রপতি হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ হোয়াইট হাউস থেকে রেডিওতে বক্তব্য রাখেন।

১৯৪২ দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানিদের বিজয় অবশ্যম্ভাবী হওয়ায় রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট জেনারেল ডগলাস ম্যাকআর্থা‌রকে ফিলিপাইন ত্যাগের নির্দেশ দেন।

১৯৫২ ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: কারাগারে সাবেক এমপি আরজু

১৯৫৮ মিশর ও সিরিয়া যুক্ত হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে।

১৯৭৪ পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলন শুরু হয়। এখানে একযোগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান, ইরান ও তুরস্ক।

১৯৭৯ সেন্ট লুসিয়া যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয়।

২০০৬ ইরাকের রাজধানী বাগদারে উত্তরে সামারা শহরে অবস্থিত আহলে বাইতের ১০ম ইমাম হযরত হাদী (আলাইহিস সালাম)ও একাদশ ইমাম হযরত হাসান আসকারী (আলাইহিস সালাম) এর পবিত্র মাজার শরীফে কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে।

২০১১ নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জন মৃত্যুবরণ করে।

জন্মদিন :

১০৪০ রেশি, ফরাসি রেবাই ও লেখক।

১৭৩২ জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।

১৮০৬ জোসেফ ক্রেমার, পোলিশ ইতিহাসবিদ ও দার্শনিক।

১৮২৭ ভূদেব মুখোপাধ্যায় বাঙালি শিক্ষাবিদ চিন্তাবিদ ও সাহিত্যিক।

১৮৩৬ মহেশচন্দ্র ন্যায়রত্ন ভারতের বাঙালি পণ্ডিত।

১৮৪০ অগাস্ট বেবেল, জার্মান তাত্ত্বিক ও রাজনীতিবিদ।

আরও পড়ুন: রাশিয়ায় হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৬

১৮৪৯ নিকোলাই ইয়াকোভলেভিচ সনিন, রুশ গণিতবিদ ও একাডেমিক।

১৮৫৭ বিশ্বব্যপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল লন্ডনের স্ট্যানহোকে জন্মগ্রহণ করেন।

১৮৫৭ হেনরিখ হার্টজ, জার্মান পদার্থবিজ্ঞানী।

১৮৬৩ চার্লস ম্যাকলিয়ান এন্ড্রুজ, আমেরিকান ইতিহাসবিদ, লেখক ও একাডেমিক।

১৮৮৫ যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ভারতের জাতীয়তাবাদী আইনজীবী।

১৮৮৭ মুকুন্দ দাস,বাঙালি চারণকবি।

১৮৮৮ ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের অন্যতম পথিকৃৎ বাঙালি শিল্পপতি সুধীরকুমার সেন।

১৮৯৮ অতুল বসু, প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী।

১৯০০ লুইস বুনুয়েল, স্পেনীয় চলচ্চিত্র পরিচালক ও সুরিয়ালিস্ট আন্দোলনের নেতা।

১৯০৩ শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক।
১৯০৬ হুমায়ুন কবির, লেখক রাজনীতিবিদ।

১৯২২ পাহাড়ী সান্যাল, একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

১৯৪৩ গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার।

১৯৫৫ ফরিদুর রেজা সাগর, বাংলাদেশী শিশুসাহিত্যিক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও একুশে পদক বিজয়ী গণমাধ্যম ব্যক্তিত্ব।

১৯৬২ স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ত্ব।

মৃত্যুবার্ষিকী :

৫৫৬ ম্যাক্সিমিয়ানাস, ইতালীয় বিশপ ও সন্ত।

৬০৬ পোপ সাবিনিয়ান

১৬২৭ অলিভিয়ার ভ্যান নুর্ট‌, ডাচ অভিযাত্রী।

১৮১৬ অ্যাডাম ফার্গু‌সন, স্কটিশ ইতিহাসবিদ ও দার্শনিক।

১৯০৩ হুগো উলফ, অস্ট্রীয় সুরকার।

আরও পড়ুন: আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

১৯০৪ লেসলি স্টিফেন, ইংরেজ লেখক ও সমালোচক।

১৯৪৪ কস্তুরবা গান্ধী, মহাত্মা গান্ধীর স্ত্রী।

১৯৫২ শহীদ শফিকুর রহমান

১৯৫৮ আবুল কালাম আজাদ, ভারতীয় পণ্ডিত, স্বাধীনতা আন্দোলন কর্মী, রাজনীতিবিদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। আবুল কালাম মহিউদ্দিন আহমেদ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তিনি ১৮৮৮ সালের ১১ই নভেম্বর সৌদি আরবের মক্কায় জন্ম গ্রহণ করেন। তার আসল নাম ছিল সৈয়দ গুলাম মুহিউদ্দিন আহমেদ বিন খায়েরুদ্দিন আল হুসায়নি, কিন্তু তিনি সময়ের আবর্তনে মওলানা আবুল কালাম আজাদ নামে পরিচিত হন। মৌলানা আজাদ ইসলামি ধর্মশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তরুণ বয়সে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতির প্রবক্তা ছিলেন এবং দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগের বিরোধিতা করেছিলেন। এমনকি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে সামরিক শাসন ও পাকিস্তান ভাগ সম্পর্কেও তিনি ভবিষ্যতবাণী করে গিয়েছিলেন। ১৯৯২ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে (মরণোত্তর) ভূষিত করা হয়। স্বাধীন ভারতে শিক্ষাবিস্তারে তার উজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে তার জন্মদিনটি সারা দেশে "জাতীয় শিক্ষা দিবস" হিসেবে পালন করা হয়। ২২ ফেব্রুয়ারি ১৯৫৮ সালে ৬৯ বয়সে ভারতের দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৬৪ ভেরিয়ার এলউইন, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী।

১৯৯৯ কবি তালিম হোসেন।

২০০৬ আতওয়ার বাহজাত, ইরাকি সাংবাদিক।

আরও পড়ুন: যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে আজ

২০০৭ ডেনিস জনসন, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও কোচ।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষণে নির্মিত &l...

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আহ...

মুন্সীগঞ্জে মহিউদ্দিনের নেতৃত্বে বিএনপির র‍্যালি ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি প...

মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিল 

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মোংলায় বাংলাদে...

মাদারীপুরে ফার্নিচারের কাজ করতে গিয়ে কিশোরের মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী এলাকায় একটি চালে...

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা