ইতিহাসের এই দিন
ঐতিহ্য ও কৃষ্টি
৩০ সেপ্টেম্বর

ইতিহাসের এই দিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজ তার পাঠকদের এই আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ ৩০ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৬৬৭ - অওরঙ্গজেব-এর সাম্রাজ্যে সংযোজিত হল গোলকুণ্ডা।

১৮৬০ - ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।

১৮৮২ - প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।

১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

১৯২৮ - পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়।

১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।

১৯৩৮ - জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৩৯ - পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।

১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।

১৯৩৯ - পোল্যাণ্ডের বিভাজন নিয়ে জার্মানি ও রাশিয়া সহমত পোষণ করে।

১৯৪৭ - পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।

১৯৬৬ - বোতসোয়ানা ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে উদযাপন করে।

১৯৯২ - বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।

১৯৯৩ - ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

জন্ম:

১২০৭ - জালালুদ্দিন রুমি, তিনি ছিলেন পারস্যের কবি।

১৪৪৪ - ডোনাটো ব্রামান্তে, তিনি ছিলেন ইতালির প্রখ্যাত স্থাপত্য শিল্পী।

১৭০০ - স্টানিস্লাও কনারস্কি, তিনি ছিলেন পোলিশ সন্ন্যাসী, কবি ও নাট্যকার।

১৮৭০ - জঁ-বাতিস্ত পেরাঁ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।

১৯০৫ - নেভিল ফ্রান্সিস মট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।

১৯২৮ - এলি ওয়িইয়েসেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রোমানিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, অধ্যাপক ও সমাজ কর্মী।

১৯৩১ - জ্যাঁ মারি লেঁ, তিনি ছিলেন নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ।

১৯৩৩ - অজিতেশ বন্দোপাধ্যায়, তিনি বাঙালি নাট্যকার ও অভিনেতা।

১৯৩৯ - জাঁ মারি লেহন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।

১৯৪৩ - যোহান ডেইসেনহফের, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী।

১৯৪৪ - আবুল কাসেম ফজলুল হক, তিনি বাংলাদেশের প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।

১৯৫১ - ব্যারি মার্শাল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান চিকিত্সক।

১৯৬২ - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি একজন বাঙালি চিত্রাভিনেতা।

১৯৭২ - শান্তনু মুখার্জী শান, তিনি একজন খ্যাতিমান ভারতীয় গায়ক।

১৯৮৫ - টি-পেইন, আমেরিকান রাপার, প্রযোজক ও অভিনেতা।

মৃত্যু:

১৮৭৫ - শিক্ষাবিদ প্যারীচরণ সরকার, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।

১৯৪৩ - রামানন্দ চট্টোপাধ্যায়ের, তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক।

১৯৫৩ - আবদুল করিম, তিনি ছিলেন সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত পুঁথি সংগ্রাহক ও লেখক।

১৯৫৫ - জেমস ডিন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

১৯৮৫ - সিমন সিগ্নরেট, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী।

১৯৯০ - প্যাট্রিক হোয়াইট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।

১৯৯৮ - রবার্ট লুইস টেলর, তিনি ছিলেন আমেরিকান লেখক।

২০০৪ - মাইকেল রেলফ, তিনি ছিলেন ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০১৩ - রাম্বলিন ‘টমি স্কট’, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও গিটার।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা