ঐতিহ্য ও কৃষ্টি

ঘাসে লুকিয়ে অট্টালিকা!

ফিচার ডেস্ক: সবুজের সমারোহ চারদিকে। ৭তলা বিশিষ্ট ভবনে প্রায় আট লাখ বর্গফুটের ভবনটিকে লতাপতা আকরে ধরেছে। রয়েছে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ফল ও ফুলের গাছ। যাতে সূর্যের কিরণ থেকে রক্ষা করে সেখানে ৪টি ওয়াটার বডি”।

সেখানে উত্তপ্ত বাতাস এসে শিতল হয়ে তার ভবনের প্রতিটিফ্লোরে প্রবাহিত করে ভবনটিকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দেখে মনে হতে পারে আপনি কোনো এক পার্কে ঘুরতে এসেছেন। যেখানে ইট পাথরের শহরের কালো ধোঁয়া থেকে দূরে প্রকৃতির সান্নিধ্য পাবেন কোনো মূল্য ছাড়াই। বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন।

সবুজের চাদরে ঢাকা রংপুর নগরীর রবার্টসনগঞ্জ আলমনগরে স্থাপিত কারুপণ্য রংপুর লিমিটেডের এই কারখানা। কারখানাটির প্রতিটি ফ্লোর ৪০ হাজার বর্গফুটের। সেখানে দিনে ও রাতে কাজ করে প্রায় ৫ হাজার শ্রমিক কর্মকর্তা ও কর্মচারী। যার প্রায় ৯০ শতাংশই নারী।

শ্রমিকেরা যেসব ফ্লোরে কাজ করেন সেখানে নেই কোনো ফ্যান বা এসির ব্যবস্থা। এই গ্রীষ্মের তাপদাহ শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের শরীর ছুতে পারে নি। অস্বস্তিকর গরমের দিনেও কোনো শ্রমিকের শরীরে ঘাম ঝড়ে না। কারখানার বাহিরের তাপমাত্রা যত ডিগ্রী থাকুকনা কেন কারখানার ভেতরে সবসময় শীতল ভাব অনুভুত হবেই। কারখানার ভবন শীতল রাখা হয়েছে এক বিশেষ ধরনের স্থাপত্যকৌশল প্রয়োগ করে।

পুরো বিল্ডিং আঁকড়ে ধরে আছে সবুজের চাদরে

এতে করে কারখানাটির বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে জানান সেখানকার জেনারেল ম্যানেজার সিদ্ধার্থ লাহিড়ী। তিনি জানান, বিদ্যুতের ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনে আমরা একটি সবুজ ও তাপমাত্রা সহনশীল কারখানা গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছি। কারখানার গণসংযোগ বিভাগের উপদেষ্টা মাহবুব রহমান হাবু জানান, কারখানার শ্রমিকদের কাজ করতে গিয়ে অনেক কষ্ট হয়।

বিশেষ করে নারী শ্রমিকদের। তাদের মাথার ওপর যতই ফ্যান ঘুরুক না কেন, গরমের ভাব কাটে না। তাই ভবনকে শীতল রাখার জন্য আমরা বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছ এখানে রোপন করেছি। দেশের এক ধরনের লতা জাতীয় উদ্ভিদ ৭ তলা ভবনের চারিদিকে রোপন করেছি। লাতাগুলো বড় হয়ে ভবন টিকে আকরে ধরে সূর্যের কিরণ থেকে রক্ষা করেছে। শ্রমিকেরা এখানে বাড়ির চেয়েও বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।

তিনি জানান, ৩ একর জায়গাজুড়ে গড়ে উঠা এই কারখানাটিকে শীতল রাখতে সেখানে দক্ষিণ মুখি ৪টি ওয়াটার বড়ি তৈরী করা হয়েছে। এমন ভাবে কারখানার স্থাপত্য নকশায় তৈরি করা হয়েছে, যাতে কারখানার ভেতরে বাতাস প্রবাহিত হয়।

নিচতলায় যে চারটি ওয়াটার বডি নির্মাণ করা হয়েছে সেখানে পানির রিজার্ভের পরিমাণ প্রায় ৫ লাখ লিটার। আয়রনমুক্ত এই পানি কারখানায় শতরঞ্জি ডাইংয়ের কাজে ব্যবহৃত হয়। আবার এই পানি উত্ত্ধসঢ়;প্ত বাতাস শীতলী করনের কাজেও আসে।

কারখানার ভেতরে চারটি ওয়াটার বডি নির্মাণ করা হয়েছে সেখানে পানির রিজার্ভের পরিমাণ প্রায় ৫ লাখ লিটার

সবুজ গাছপালা আর এই পানির ওপর দিয়ে উড়ে আসা বাতাস ৭ তলা ভবনের ভেতরে প্রবেশ করে। তারপর বিভিন্ন তলায় ছড়িয়ে যায়। ফলে এসি বা ফ্যান ছাড়াই কারখানার বাইরের চেয়ে ভেতরের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। দক্ষিণা বাতাস কারখানার ভেতরে প্রবেশ করে পুরো ভবনটিকে শীতল রাখতে বিশেষ ভূমিকা রাখছে।

কারখানার কর্মকর্তারা জানান, সাধারণত ভবনের মেঝে থেকে ছাদের উচ্চতা ১০ ফুট হয়। কিন্তু এখানকার প্রতিটি তলার মেঝে থেকে ছাদের উচ্চতা রয়েছে ১২ ফুট। এতে গরম কিছুটা কম অনুভব হয়।

এ ছাড়া কারখানার প্রতি তলায় মেঝের মধ্যে যন্ত্র চালানোর ফলে গরম বাতাস বের হয়, সেই বাতাসও যেন ঘরের ভেতর ঘুরপাক না খায় এ জন্য মেঝের মধ্যে প্রতিটি যন্ত্রের নিচে ফুটো রয়েছে। মেঝের মধ্যে এসব ফুটো দিয়ে গরম বাতাস বের হয়ে যায়।

কারখানার প্রথম তলা ভবনের ছাদেও ‘নন্দিনী পার্ক’ নামের সবুজের বাগান রয়েছে

আমাদের দেশে বছরের বেশিরভাগ সময় গরমের দাপট থাকে। তবে রংপুরের আবহাওয়া ৪ মাস সহনশীল অবস্থায় থাকে। আর শীতকালে দক্ষিণের বাতাস তেমন একটা থাকে না। ওই সময় প্রবাহিত হয় উত্তরের ঠাণ্ডা বাতাস।

এ সময় শীত যেন বেশি অনুভূত না হয়, এ জন্য কারখানার উত্তরে জানালা বন্ধ রাখা হয়। গ্রামাঞ্চলে ভিটেবাড়ির দক্ষিণ দিকটি খোলা রাখা হয় এবং সেদিকে একটি পুকুর থাকে। গরমকালে পুকুরের ওপর দিয়ে বাতাস শীতল হয়ে এসে বাড়িতে প্রবেশ করে বেরিয়ে যায়।

প্রাকৃতিক নিয়ম অনুযায়ী গরম বাতাস ওপরে ওঠে। আর শীতল বাতাস নিচে পড়ে থাকে। এই গরম বাতাস ছাদের ওপর চিমনির ভেতর দিয়ে বেরিয়ে যায়। ফলে পুরো ভবন শীতল হয়ে আসে। কারও জ্বর হলে যেমন কপালে জলপট্টি দেয়া হয়, কারখানাটিতেও সে রকম জলপট্টি দেয়া হয়েছে বলা চলে।ৎ

কথা হয় কারখানার অনেক শ্রমিকের সঙ্গে। নগরীর শালবন এলাকার শ্রমিক আকলিমা খাতুন জানান, বাড়ি থেকে বের হয়ে কারখানায় প্রবেশ করার পর মনটা ভরে যায় এখানকার পরিবেশ দেখে। এখানে কাজ করতে কোনো কষ্ট হয় না। না শীত না গরম তা বোঝা যায়না। পরিবেশও ভালো।

এই কারখানার শ্রমিক নুরবানু জানান, তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বিরাহীম এলাকায়। প্রতিদিন বাবার কিনে দেয়া বাইসাইকেল নিয়ে কারখানায় আসেন। সাইকেলে করে কারখানায় আসার সময় ঘামে শরীর ভিজে যায়। কাজে যোগ দেয়ার পর শীতল বাতাসে প্রাণ জুড়িয়ে যায়। লাগেনা ফ্যানের বাতাস কিংবা এসির বাতাস। তিনি জানান কারখানার পরিবেশ এমন হওয়া দরকার। যাতে করে শ্রমিকেরা মন ভরে কাজ করতে পারে।

দক্ষিণা বাতাস কারখানার ভেতরে প্রবেশ করে পুরো ভবনটিকে শীতল রাখতে বিশেষ ভূমিকা রাখছে

কারখানার প্রথম তলা ভবনের ছাদেও সবুজের বাগান। এটার নাম দেয়া হয়েছে ‘নন্দিনী পার্ক’। ছাদের মধ্যে গাছের ফাঁকে ফাঁকে বসার জন্য ছোট ছোট অনেক বেঞ্চ আছে। পানির ফোয়ারা আছে। আছে পদ্মফুল। এখানেই দুপুরের খাবার খান শ্রমিকেরা। এছাড়াও ৫ আসনের একটি ডাইনিং আছে সেখানে।

কারখানার জেনারেল ম্যানেজার সিদ্ধার্থ লাহিড়ী জানান, কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা অত্যাধুনিক। কোন স্থান থেকে ধোয়া বের হলে অটোমেটিক ফায়ার এলার্ট চালু হয়ে যাবে। এই কারখানার শতকরা ২০ ভাগ শ্রমিকের ফায়ারের ট্রেনিং আছে। এখানে ১ শত মিটার পর পর হোসপাইম আছে।

এছাড়াও প্রতিটি তলায় সুরক্ষারও ব্যবস্থা আছে। তিনি জানান, এখানকার বৈদ্যুতিক ব্যবস্থাও অত্যাধুনিক। এখানে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তাতে বিদ্যুতের শর্ট সার্কিটের কোনো ভয় নাই। আর শর্ট সার্কিট থেকে আগুন লাগারও সুযোগ নেই। কারখানার গণসংযোগ বিভাগের উপদেষ্টা মাহবুব রহমান হাবু জানান, বিনা মূল্যে কারখানার শ্রমিকদের দুপুর ও রাতে খাবারের ব্যবস্থা রয়েছে এখানে।

এখানকার শ্রমিকেরা যা খাবে মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা একই খাবার খাবে। এখানে মালিক থেকে শুরু করে সকলেই একসঙ্গে মিলে খাবার খায়। কে মালিক, কে শ্রমিক, কে কর্মকর্তা আর কে কর্মচারী এখানে তার কোনো ভেদাভেদ নাই। এখানে যারা কাজ করে তারা সকলেই একই সূতায় বাধাঁ। এখানে সকলের অধিকার সমান।

এই কারখানাটি তৈরি করছে শতরঞ্জিসহ দেশিয় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস

তিনি বলেন, এখানে ৪ বেডের একটি হাসপাতাল রয়েছে। শ্রমিকদের দেখভাল করার জন্য ২ জন চিকিৎসক, নার্স ও সহকারী রয়েছে। তাদের বিনামূল্যে ঔষধসহ সবকিছু ফ্রি দেয়া হয়। বড় ধরনের কোনো শারীরিক সমস্যা হলে আমরা তাৎক্ষনিক তাকে হাসপাতালে প্রেরণ করি।

এখানে রয়েছে ডে কেয়ার সেন্টার। রয়েছে শিশুদের নানা রকম খেলনা সামগ্রীর ব্যবস্থা। শ্রমিকদের বিনোদনের জন্য গড়েতোলা হয়েছে রোকেয়া মঞ্চ। বিভিন্ন দিবসে এখানকার শ্রমিকেরা নিজেরাই সাংস্কৃতি অনুষ্টান করে থাকে।

কারখানার গণসংযোগ বিভাগের উপদেষ্টা জানান, শ্রমিকরা বাজার মূল্যের চেয়ে ২০ থেকে ৩০ ভাগ কম দামে তাদের নিত্যপণ্য সামগ্রী কিনতে পারে সে জন্য সেখানে একটি মুদি দোকানও রয়েছে। সেখান থেকে শ্রমিকেরা কেনাকাটা করে মাস শেষে তা পরিশোধ করতে পারেন। সেখানে একটি বেসরকারী ব্যাংকের এটিএম বুথ রয়েছে। সেই বুথ থেকে এটিএম কার্ডের সাহায্যে মাসের বেতন তুলতে পারেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আনবে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সার সরবরাহকারী দেশগুলোতে উৎপাদন, পরি...

প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা : আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আজ এক স্পষ্ট দ্বৈত বাস্তবতা দেখা যায়&mdas...

হ্যাটট্রিকের পর আবেগে কেঁদে ফেললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্...

২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট 

আগামী শনিবার(২০ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গ...

বেনজীরকে দেশে আনতে যেসব বাধা থাকতে পারে 

বেনজীর আহমেদ (পুলিশের সাবেক মহাপরিদর্শক,আইজিপি) দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। আগে...

অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে...

স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে বলে জানি...

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায়। আইন, বিচার ও...

 ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ৮ জেলায়

৮ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা...

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা