সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মনিরউদ্দীন ইউসুফ’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: জাকির হুসেইন’র জন্ম

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: ফজল শাহাবুদ্দীন’র প্রয়াণ

ঘটনাবলী

১২৫৭ - হালাকু খানের মোঙ্গল বাহিনীর হাতে আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদের পতন ঘটে।

১৬০১ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন।

১৬৩৩ - ইনকুইজিশনের পূর্বে বিচারের জন্য গ্যালিলিও গ্যালিলি রোম ফিরে আসেন।

১৭৩৯ - কারণালের যুদ্ধ: ইরানি শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।

১৭৮৮ - ওয়েস্ট মিনিস্ট্রিতে ওয়ারেন হেস্টিংসের বিচার শুরু।

১৮৩২ - লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব।

১৮৮০ - টমাস আলভা এডিসন এডিসন এফেক্ট পর্যবেক্ষণ করেন।

১৮৮২ - কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত।

১৮৮৩ - জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।

১৮৯০ - বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯৩১ - ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন।

১৯৩৪ - সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি।

১৯৫৫ - ইসরায়েল সাতটি ডেড সী স্ক্রলের মধ্যে চারটি লাভ করে।

১৯৬০ - ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ।

১৯৭২ - বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা।

১৯৭২ - ঢাকা-মস্কো সরাসরি টেলিযোগাযোগ স্থাপন।

১৯৮২ - গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যা সংঘটিত।

১৯৮৫ - ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আততায়ীদের গুলিতে নিহত হন।

১৯৯০ - জার্মান পুনঃএকত্রীকরণ: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুইস্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ: দুইটি লেজার নিয়ন্ত্রিত বোমার আঘাতে বাগদাদের আমিরিয়া বাংকার ধ্বংস হয়। এতে ৪০০ জনেরও বেশি ইরাকি বেসামরিক লোক নিহত হলেও মিত্রবাহিনী দাবি করে যে বাংকারটি সামরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছিল।

২০০৭ - সংশোধিত জরুরি ক্ষমতাবিধি জারি করে সরকার।

আরও পড়ুন: অক্ষয়কুমার মৈত্রেয়'র প্রয়াণ

জন্ম

১৫৯৯ - পোপ সপ্তম আলেক্সান্ডার।

১৮৭৯ - সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী।

১৮৮৫ - বেস ট্রুমান, যুক্তরাষ্ট্রের ৩৫তম ফার্স্টলেডি।

১৮৯১ - গ্রান্ট উড, আমেরিকান চিত্রশিল্পী ও একাডেমিক।

১৮৯২ - রবার্ট এইচ. জ্যাকসন, আমেরিকান আইনজীবী, বিচারক ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ৫৭তম এটর্নি জেনারেল।

১৯১১ - ফয়েজ আহমেদ ফয়েজ, পাকিস্তানি কবি ও সাংবাদিক ।

১৯১৩ - খালিদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ ।

১৯১৫ - অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।

১৯১৯ - মনিরউদ্দীন ইউসুফ, কবি ও প্রাবন্ধিক।

মনিরউদ্দীন ইউসুফ (১৩ ফেব্রুয়ারি, ১৯১৯ - ১১ ফেব্রুয়ারি, ১৯৮৭) একজন বাংলাদেশি ঔপন্যাসিক, নাট্যকার, সম্পাদক ও অনুবাদক। তিনি কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, জীবনী, কিশোরসাহিত্য, অনুবাদ ও আত্মজীবনী মিলিয়ে ২৮টি গ্রন্থ রচনা করেন। পারস্যের মহাকবি ফেরদৌসীর শাহনামা বাংলায় অনুবাদ করার জন্য তাকে 'বাংলার ফেরদৌসী' নামে অভিহিত করা হয়।[১] বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৩ সালে মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত হন।

১৯২১ - আহমদ শরীফ, বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী।

১৯২৮ - গেরাল্ড রিগান, কানাডীয় আইনজীবী ও রাজনীতিবিদ, নোভা স্কটিয়ার ১৯তম প্রিমিয়ার।

১৯২৯ - গাজীউল হক, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষা সৈনিক।

১৯৪৮ - নীলুফার ইয়াসমিন, কণ্ঠশিল্পী।

আরও পড়ুন: বুদ্ধদেব দাশগুপ্ত'র জন্ম

মৃত্যু

৮৫৮ - কেনেথ ম্যাকআলপিন, স্কটিশ রাজা।

৯০৪ - ইয়ায়িয়া ইবনে জিকরাওয়াহ,কারমাতি নেতা

৯৪২ - মুহাম্মদ ইবনে রাইক, মুসলিম সামরিক কর্মকর্তা

১১৩০ - পোপ দ্বিতীয় হনোরিয়াস

১৫৮৫ - অলফনসো সালমেরন, স্প্যানিশ যাজক ও পণ্ডিত।

১৭২৭ - উইলিয়াম উটন, ইংরেজ ভাষাবিদ ও পণ্ডিত।

১৮৮৩ - জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।

১৯৫০ - রাফায়েল সাবাতিনি, ইতালীয়-সুইস লেখক ।

১৯৬৪ - অসিতকুমার হালদার বাংলার নবজাগরণের প্রথম দিকের প্রধান চিত্রশিল্পী।

১৯৬৯ - পরেশচন্দ্র ভট্টাচার্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান।

১৯৭৪ - উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ।

১৯৭৭ - সাংবাদিক আবদুস সালাম মৃত্যুবরণ করেন।

১৯৮৬ - ব্রিটিশ বিরোধী সক্রিয় কর্মী, কবি ও সমাজকর্মী আশালতা সেন ।

১৯৯৬ - মার্টি‌ন বেলসাম, আমেরিকান অভিনেতা।

২০১২ - হুমায়ুন ফরীদি, বাংলাদেশি অভিনেতা।

২০১৫ - কেশব রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও লেখক।

২০২২ - অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত দার্শনিক।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

গুপ্ত রাজনীতি বন্ধ করে,প্রকাশ্যে রাজনীতি করেন: ছাত্রদল নেতা সৌরভ  

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা