সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ফজল শাহাবুদ্দীন’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: জাকির হুসেইন’র জন্ম

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

রোববার (৯ ফেব্রুয়ারি) ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: ভবানীপ্রসাদ মজুমদার’র প্রয়াণ

ঘটনাবলী:

১৬৩৯ - অলিভার ক্রোমওয়েলের নেতৃত্বে ইংল্যান্ড প্রজাতন্ত্রের শাসনের শুরু হয়।

১৭৫৭ - ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর লর্ড ক্লাইভ ও বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে আলিনগর সন্ধি হয় এবং ব্রিটিশরা কলকাতার দখল নিয়ে নেয়।

১৮৪৩ - মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্ম গ্রহণ করেন।

১৮৯৫ - উইলিয়াম জি. মরগ্যান ভলিবল খেলার প্রচলন করেন।

১৯০০ - ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট শুরু হয়।

১৯৫৭ -মাওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলন।

১৯৬৯ - প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়নে যায় বোয়িং ৭৪৭ বিমান।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কিউবা।

১৯৭৯ - ইরানের স্বৈরাচারী শাসক শাহের জেনারেলরা তেহরানে সামরিক শাসনের মেয়াদ বৃদ্ধি করেন।

১৯৯১ - লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।

১৯৯২ - নির্বাচনে ইসলামী স্যালভেশন ফ্রন্ট বা এফআইএস ব্যাপক সাফল্য দেখে দেশটির ক্ষমতাসীন সেনা কর্মকর্তারা নির্বাচনের ফলাফল বাতিল করে দেয়।

১৯৯৪ - গাজা ও জেরিকো থেকে ইসরাইলি অপসারণ ও সেখানে ফিলিস্তিনি স্বায়ত্তশাসন প্রদানে ইসরাইল ও ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

১৯৯৪ - নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০০১ - যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডুবোজাহাজ ইউএসএস গ্রীনভিল হাওয়াই দ্বীপের কাছে পার্ল হারবার সাগরে জাপানের একটি মাছ ধরার জাহাজকে ধাক্কা দেয়।

জন্ম:

১৭৩৭ - টমাস পেইন, ইংরেজ-মার্কিন দার্শনিক, লেখক এবং কর্মী।

১৭৭৩ - উইলিয়াম হেনরি হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতি।

১৮০৬ - তেলঙ্গা খড়িয়া, ছোটনাগপুরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা।

১৮৪৭ - কালীচরণ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ অধ্যাপক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি রেজিস্ট্রার।

১৮৭৯ - সুবোধ চন্দ্র বসু মল্লিক বা রাজা সুবোধ মল্লিক বাংলার গুপ্ত সমিতির বিপ্লবী নেতা ও স্বাধীনতা সংগ্রামী।

১৯০২ - মণীশ ঘটক, বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক।

১৯০৯ - বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী।

১৯২২ - জিম লেকার, ইংরেজ ক্রিকেটার এবং ধারাভাষ্যকার।

১৯২৩ - কবীর চৌধুরী, বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং অনুবাদক।

১৯৩০ - সুভাষ দত্ত, বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা।

১৯৩৫ - শহীদ সার্জেন্ট জহুরুল হক জন্মগ্রহণ করেন।

১৯৪০ - জন ম্যাক্সওয়েল কুতসি, দক্ষিণ আফ্রিকান-অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক, প্রবন্ধকার এবং ভাষাবিৎ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৪৪১ - উজবেক কবি ও চিন্তানায়ক নিজামুদ্দিন মির আলিশের নভোইয়ে জন্মগ্রহণ করেন।

১৯৪২ - এম এ জলিল, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তা।

১৯৪৩ - জোসেফ স্টিগ্‌লিয্‌, মার্কিন অর্থনীতিবিদ এবং অধিবিদ্যাবিৎ, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৪৪ - অ্যালিস ওয়াকার, মার্কিন ঔপন্যাসিক, ছোট গল্প লেখক এবং কবি।

১৯৪৫ - ইয়োশিনোরি ওসুমি, জাপানিজ কোষ জীবতত্ত্ববিদ, চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৫৪ - ক্রিস গার্ডনার, মার্কিন ব্যবসায়ী এবং জনহিতৈষী।

১৯৫৭ - গর্ডন স্ট্র্যাচান, স্কটিশ ফুটবলার এবং ম্যানেজার।

১৯৬৪ - এর্নেস্তো ভালভেরদে, স্প্যানীয় ফুটবলার এবং ম্যানেজার।

১৯৭০ - গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার।

১৯৮০ - মার্গারিটা লেভিয়েভা, রাশিয়ান-মার্কিন অভিনেত্রী।

১৯৮১ - টম হিডেলস্টোন, ইংরেজ অভিনেতা, প্রযোজক এবং সঙ্গীত পরিবেশক।

মৃত্যু:

১৮৮১ - ফিওদোর দস্তয়েভ্‌স্কি, বিখ্যাত রুশ সাহিত্যিক।

১৮৯৪ - নবগোপাল মিত্র , ঊনবিংশ শতকের জাতীয়তাবাদের মহান কর্মী ও 'হিন্দুমেলা' র মূল সংগঠক।

১৯৬৫ - খান বাহাদুর আহসান উল্লাহ এর মৃত্যু।

- ডা রফিউদ্দিন আহমেদ ভারতে প্রথম ডেন্টাল কলেজ ও হসপিটালের প্রতিষ্ঠাতা।

১৯৭৪ - অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়, বাঙালি শিল্প সমালোচক এবং অধ্যাপক।

১৯৭৫ - প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার।

১৯৭৯ - বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।

১৯৭৯ - কমলকুমার মজুমদার বিংশ শতাব্দীর একজন ভারতের বাঙালি ঔপন্যাসিক।

২০১৪ - ফজল শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রখ্যাত কবি।

২০২২ - জিয়াদ আল-জাজা, ফিলিস্তিনি রাজনীতিবিদ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধা...

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন, (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা...

আসামে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনাসদস্য

ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা