সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

পারভেজ মুশাররফ’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: আল্লা রাখা খান’ প্রয়াণ

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: মিজানুর রহমান চৌধুরী’র প্রয়াণ

ঘটনাবলী

১৬৪৯ - প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।

১৬৭৯ - জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।

১৭৮২ - ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।

১৭৮৩ - ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০০০০ লোক মৃত্যুবরণ করে।

১৭৯২ - টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।

১৮১৭ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়।

১৮১৮ - চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।

১৮৩১ - প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।

১৮৭২ - ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।

১৮৮৯ - গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।

১৯০০ - মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।

১৯২২ - ভারতে ব্রিটিশ শাসনামলে অসহযোগ আন্দোলনের সময় আজকের দিনে চৌরী-চৌরা ঘটনা, ১৯২২ উত্তরপ্রদেশে পুলিশের নির্যাতন সংগঠিত হয়।
পারিবারিক মার্কিন পত্রিকা ‘রিডার্স ডাইজেস্ট’প্রথম প্রকাশিত হয়।

১৯২৩ - অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।

১৯৩৪ - ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।

১৯৩৭ - চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।

১৯৫৮ - নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।

১৯৬৬ - লাহোরে আহুত ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’ শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন।

১৯৭৪ - জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।

২০১৩ - যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।

আরও পড়ুন: মুহম্মদ মনসুর উদ্দিন’র জন্ম

জন্ম

১৭৯৯ - ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল।

১৮৪০ - টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ।(মৃ.১৯২১)

১৮৬৬ - স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ।

১৮৮৮- ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।

১৮৯৪ - বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন।(মৃ.১৯৮৬)

১৯০৭ - অমরেন্দ্রনাথ ঘোষ, কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক।(মৃ.১৪/০১/১৯৬২)

১৯১৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান লয়েড হজকিং।

১৯১৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট হফষ্টাটার।

১৯৩২ - ভারতের বাঙালি কবি শঙ্খ ঘোষ প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ।

১৯৪১ - আমেরিকান অভিনেতা ডেভিড সেলব্য জন্মগ্রহণ করেন।

১৯৪৬ - শার্নত রামপলইনং, একজন ইংরেজ অভিনেত্রী।

১৯৫৪ - আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও লেখক

১৯৭৬ - অভিষেক বচ্চন, ভারতীয় চলচ্চিত্র তারকা।

১৯৮৪ - কার্লোস তেভেজ, আর্জেন্টিনার ফুটবলার।

১৯৮৫ - ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগীজ ফুটবলার।

১৯৯২ - নেইমার, ব্রাজিলীয় ফুটবলার।

আরও পড়ুন: কল্পনা চাওলা’র প্রয়াণ

মৃত্যু

১৬০৮ - জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট।

১৮৫৯ - তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন 'বঙ্গভাষা প্রকাশিকা সভা'র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।

১৮৮১ - বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল।

১৮৮৮ - ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।

১৮৯৪ - সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক। (জ.১৮৪৪)

১৯২১ - সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।

১৯৩২ - রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী।

১৯৫৫ - করুণানিধান বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।(জ.১৯/১১/১৮৭৭)

১৯৭৯ - এডি পেন্টার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৮৮ - সন্তোষ দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।

১৯৯৮ - অর্ধেন্দু সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

১৯৯৯ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ ওয়াসসিলয় লেওনটিফ।

২০১১ - ইংরেজ লেখক ব্রায়ান জাককুস।

২০১৪ - ফিনিশ কবি মিরকা রেকলা।
যূথিকা রায় ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পী।(জ.২০/০৪/১৯২০)

২০২০ - কার্ক ডগলাস, একজন মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক। (জন্ম: ১৯১৬ সালের ৯ ডিসেম্বর)

২০২০ - মোহাম্মদ শফিক, পাকিস্তানি রাজনীতিবিদ, গিলগিত-বালতিস্তান আইনসভার সদস্য ও গিলগিত-বালতিস্তান সরকারের মন্ত্রী।

২০২০ - স্টানলি কোহেন মার্কিন জৈব রসায়নবিদ ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী।

২০২৩ - পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ।

পারভেজ মুশাররফ (১১ আগস্ট ১৯৪৩ – ৫ ফেব্রুয়ারি ২০২৩) পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি, এবং সাবেক সেনাপ্রধান। ১৯৯৯ সালের ১২ই অক্টোবর তারিখে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে মোশাররফ রাষ্ট্রক্ষমতা দখল করে নেন। পরে ২০০১ সালের ২০শে জুন তারিখে তিনি রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

প্রাথমিক শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন: এবার সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন, কমবে ‘সিন্ডিকেট’ প্রভাব

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়ে...

কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা!

বাইরে থেকে দেখলে সাধারণ একটি ঝুপড়ি ঘর। তবে ভেতরে প্রবেশ করলেই মিলবে ভিন্ন চিত...

টিএফআই সেল গুম মামলায় সাক্ষ্যগ্রহণ ফের স্থগিত, ২২ জুন নতুন তারিখ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে...

খুলনায় মসজিদে ফজরের পর গুলিবর্ষণ, দুই মুসল্লি আহত

খুলনার দৌলতপুর এলাকায় এক মসজিদের ভেতরে ফজরের নামাজ শেষে এলোপাতাড়ি গুলিবর্ষণের...

উদ্বোধনের সাড়ে তিন বছর পর মাদারীপুরে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু

দীর্ঘ প্রতীক্ষার পর মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট আইসিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা