সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

জাকির হুসেইন’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: মিজানুর রহমান চৌধুরী’র প্রয়াণ

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাবান, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আল্লা রাখা খান’ প্রয়াণ

ঘটনাবলী

১৬৭২ –স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোক বিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন।

১৯০৫ - রুশ-জাপান যুদ্ধ শুরু।

১৯৪১ - ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে আসেন।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া এবং সামোয়া।

২০০৫ - গুগল ম্যাপের যাত্রা শুরু।

আরও পড়ুন: বাণী জয়রাম’ প্রয়াণ

জন্ম

১৮২৮ - জুল ভার্ন, ফরাসি লেখক।

১৮৮৩ - জোসেফ শুম্পটার, অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।

১৮৮৬ - উস্তাদ ফৈয়াজ খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।

১৮৯৭ - জাকির হুসেইন (রাজনীতিবিদ) অর্থনীতিবিদ ও ভারতের তৃতীয় রাষ্ট্রপতি।

জাকির হুসেইন উচ্চারণ (ফেব্রুয়ারি ৮, ১৮৯৭ – মে ৩, ১৯৬৯) ছিলেন ভারতের ৩য় রাষ্ট্রপতি। তিনি মে ১৩, ১৯৬৭ থেকে মে ৩, ১৯৬৯ তার মৃত্যুর পূর্ব পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিপদে বহাল ছিলেন। শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী হুসেইন ছিলেন দেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। পূর্বে তিনি ১৯৬৭ থেকে ১৯৬২ সাল পর্যন্ত বিহারের গভর্নর হিসেবে এবং ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯২৫ - জ্যাক লেমন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ।

১৯৩১ - জেমস ডিন, মার্কিন অভিনেতা।

১৯৩৪ - আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি।

১৯৪১ - জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের গজল গায়ক।

১৯৬৩ – মোহাম্মদ আজহারউদ্দীন, ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ

১৯৭৬ - খালেদ মাসুদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক।

১৯৮৭ – জাভি গার্সিয়া, স্প্যানীয় ফুটবলার

১৯৯৫ – জশুয়া কিমিচ, জার্মান ফুটবলার

আরও পড়ুন: পারভেজ মুশাররফ’র প্রয়াণ

মৃত্যু

১৮৭২ - ভারতের ভাইসরয় আর্ল আফ মেয়ো আততায়ীর হাতে নিহত।

১৯০৯ - রামদাস কাঠিয়াবাবা নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় যোগসাধক কাঠিয়াবাবা, দার্শনিক ও ধর্মগুরু।

১৯১২ - গিরিশচন্দ্র ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার ও নাট্য পরিচালক।

১৯৫৭ - জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ।

১৯৬০ - জন ল্যাংশ অস্টিন, ইংরেজ দার্শনিক(ভাষা)।

১৯৭৫ - রবার্ট রবিনসন, নোবেলজয়ী ব্রিটিশ জৈব রসায়নবিদ।

১৯৮৮ - সন্তোষ দত্ত, প্রখ্যাত বাঙালি অভিনেতা।

১৯৯৫ - ' অগ্নিকন্যা' কল্পনা দত্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের সহযোগী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা