ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ঘুম ভালো হবে যেসব খাবারে

লাইফস্টাইল ডেস্ক: রাতে কম ঘুম হলে শরীরে তার প্রভাব পড়ে। ঘুম না হওয়ার কারণে যে সমস্যাগুলো হয়, তা হল- চোখের নিচে কালি পড়ে, ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে, সারাদিন মাথা ঝিমঝিম করে, কাজে মনোযোগ থাকে না।

আরও পড়ুন: কাঠবাদামের উপকারিতা

এছাড়া নিদ্রাহীনতা হতে পারে বড় কোনো অসুখের কারণ। কম ঘুম তাই শরীরের জন্য ক্ষতিকর। ৫ খাবারে এ সমস্যার সমাধান হতে পারে।

১) গরম দুধ:

গরম দুধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। হালকা গরম দুধ পান করলে শরীরে আরাম লাগে। ফলে অস্থিরতা দূর হয় এবং ঘুম ভালো হয়। দুধে ট্রিপটোফান ও মেলাটোনিনের মতো উপাদান থাকার কারণে ঘুম আসে। এটি রাতে ঘুমানোর আগে খেলে বেশি উপকার পাওয়া যায়।

আরও পড়ুন: ঘরে চাষ করুন ৫ ভেষজ

২) আখরোট:

আখরোট খেলে ঘুম ভাল হয়। আখরোটে আছে ফ্যাটি অ্যাসিড, যা ভাল ঘুম হতে সাহায্য করে। এই আলফালিনোলিক অ্যাসিডে রয়েছে এক ধরণের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি শরীরে ডিএইচ রূপান্তরিত হয়, যা অনিদ্রা দূর করে।

৩) বার্লি:

ভালো ঘুমের জন্য বার্লি গ্রাস অত্যন্ত উপকারী। ক্যালসিয়াম, ট্রিপটোফ্যান, জিঙ্ক, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম-এই উপাদানগুলো স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে।

আরও পড়ুন: মেথির গুণাগুণ

৪) কলা:

কলা স্বাস্থ্যের জন্য উপকারী ফল। কলাকে ম্যাগনেসিয়াম, ট্রিপটোফ্যান, ভিটামিন বি-৬, কার্বোহাইড্রেট ও পটাসিয়ামের মতো অনেক উপাদান থাকে। অনিদ্রা দূর হবে কলা খেলে।

৫) কুমড়ার বীজ:

কুমড়ার বীজ ঘুমের ক্ষেত্রে খুবই কার্যকর। কুমড়ার বীজ ট্রিপটোফ্যানের উৎস। কুমড়ার বীজে জিঙ্ক, কপার এবং সেলেনিয়ামের মতো পুষ্টিকর উপাদান পাওয়া যায়। এসব উপাদান ভালো ঘুম আসতে সাহায্য করে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা