সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে একটি পিকআপে ট্রেনের ধাক্কায় অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, শনাক্ত ১৭৫৭

বৃহস্পতিবার রাতে চাচোয়েংসাও প্রদেশের একটি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

বিবৃতিতে বলা হয়, ট্রেনচালক ক্রসিংয়ের কাছে যাওয়ার সময় সতর্কতামূলক হর্ন বাজিয়েছিলেন। কিন্তু মাছ পরিবহনকারী পিকআপটিকে আঘাত করার আগে ট্রেনটি থামাতে পারেননি তিনি। ট্রেনচালক তিনবার অ্যালার্ম বাজিয়ে প্রোটোকল অনুসরণ করেছিলেন, কিন্তু পিকআপটি কাছাকাছি থাকায় চালকের পক্ষে সময়মতো ট্রেন থামানো সম্ভব হয়নি।

দুর্ঘটনার আগ মুহূর্তে পিকআপ থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক যুবক বলেন, চালক ভেবেছিলেন ক্রসিং পার হয়ে যেতে পারবেন। কিন্তু হঠাৎ দেখেন ট্রেনটি চলে এসেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা