ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

গ্রিসে রক্ষণশীলদের বিশাল জয়

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের পার্লামেন্টারি নির্বাচনে বিশাল জয় পেয়েছে রক্ষণশীল নিউ ডেমোক্র্যাসি পার্টি। এ বিজয়ের মাধ্যমে সংস্কারবাদী কিরিয়াকোস মিতসোটাকিস আরও ৪ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

আরও পড়ুন: হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৪

রোববার (২৫ জুন) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৯০ ভাগ ভোট গণনার পর ৪০ ভাগের বেশি ভোট পেয়েছে নিউ ডেমোক্র্যাসি পার্টি। অপরদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থী সিরিজা পার্টির ভরাডুবি হয়েছে। তারা মাত্র ১৮ ভাগ ভোট পেয়েছে। অথচ গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে তারা ২০ ভাগ ভোট পেয়েছিল।

বিশাল জয়ের জন্য গ্রিসের জনগণকে ধন্যবাদ দিয়ে মিতসোটাকিস বলেছেন, গুরুত্বপূর্ণ সংস্কার অব্যাহত থাকবে।

আরও পড়ুন: মিসরের রাষ্ট্রীয় খেতাব পেলেন মোদি

প্রাপ্ত ফলাফল অনুযায়ী গ্রিসের নতুন নির্বাচনী আইনে ৩০০ আসনবিশিষ্ট পার্লামেন্টে নিউ ডেমোক্র্যাসি পার্টি ১৫৭ থেকে ১৫৮টি আসন পাবে। ফলে তারা এককভাবেই সরকার গঠন করতে পারছে। কারণ সরকার গঠন করতে প্রয়োজন ১৫১টি আসন।

নতুন নির্বাচনী আইনে তারা বোনাস আসন পাচ্ছে। অথচ মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে তারা ৪১ ভাগ ভোট পেয়েও সরকার গঠন করতে পাঁচটি আসন কম পেয়েছিল।

গ্রিসের পশ্চিম উপকূলে মাত্র এক সপ্তাহ আগে একটি অভিবাসী জাহাজ ডুবে কয়েক শ' লোক মারা যাওয়ার প্রেক্ষাপটে রোববারের নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পুতিনের পতন শুরু হয়েছে

গ্রিক সরকারের কঠোর অভিবাসননীতির কারণেই এসব লোক মারা গেছে বলে সমালোচনার সৃষ্টি হয়। কিন্তু তা নির্বাচনকে প্রভাবিত করেনি।

সংবাদ মাধ্যম আলজাজিরার জন সারোপলস রাজধানী অ্যাথেন্স থেকে বলেন, ভোটাররা মূলত অর্থনীতির দিকেই মনোনিবেশন করেছিল। কিরিয়াকোস মিতসোটাকিসের আমলে অর্থনীতি ভালো হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্র : আল জাজিরা

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা