গুগল ম্যাপ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেনে ‘গুগল ম্যাপ’ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে পঞ্চম দিনের মতো হামলা চালাচ্ছে রুশ বাহিনী। গত বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে ইউক্রেনে সেনাবাহিনীকে ‘বিশেষ অভিযান’ পরিচালনা করতে নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশের ওপর অন্য দেশের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা এটি।

গত চার দিনে ইউক্রেনের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনো কোনো স্থানে ইউক্রেনীয় বাহিনী এবং সেখানকার বেসামরিক নাগরিকরা শক্ত প্রতিরোধ গড়ে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিয়েভের দিকে রুশ সেনাবহরের অগ্রসরতায় লাগাম টানতে ও তাদের বিভ্রান্ত করতে রাস্তা থেকে ‘দিক নির্দেশক’ সংক্রান্ত সব বোর্ড ইতোমধ্যে সরিয়ে নিয়েছে ইউক্রেন।

এতে আরও বলা হয়, এবার ডিজিটাল আন্তর্জাতিক মানচিত্র গুগল ম্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে। গুগল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়।

এদিকে গুগল ম্যাপে তাৎক্ষণিক রাস্তার ট্রাফিক এবং গন্তব্য খুঁজে নেওয়া যায়।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া বৈঠক বেলারুশ সীমান্তে

গুগল কর্তৃপক্ষ জানায়, সেখানকার স্থানীয় জনসাধারণের জীবনের নিরাপত্তা বিষয়টি বিবেচনায় এনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা