ছবি সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আরও ৪১০৩ মৃত্যু

সাননিউজ ডেস্ক: বিশ্বে নতুন করে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৯ হাজার ৩০০ জন। আর এ সময়ে মারা গেছেন ৪ হাজার ১০৩ জন। সবমিলিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৯১০ জন এবং মারা গেছেন ৫৪ লাখ ৫৬ হাজার ৬৯০ জন।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে এ তথ্য দিয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, নতুন ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ যুক্তরাষ্ট্রে; মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি হাঙ্গেরি এবং তুরস্ক। নতুন ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৭৬৬ জন; মারা গেছেন ৬৩৮ জন মারা গেছেন।

চীনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে সর্ব প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা