কাবুল
আন্তর্জাতিক

তিন হাজার লিটার মদ পানিতে ফেললো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছেন শীত। এর মধ্যে দেশটির একদল গোয়েন্দা কর্মকর্তা জব্দ করার পর প্রায় তিন হাজার লিটার মদ রাজধানী কাবুলের একটি খালে ফেলে দিয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির এক প্রতিবেদন বলা হয়, রোববার (২ ডিসেম্বর) আফগান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এসব কথা জানানো হয়। মদ বিক্রির ওপর তালেবান সরকার অভিযান চালাচ্ছে। এই পদক্ষেপ তারই অংশ।

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই) থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী কাবুলে অভিযান চালিয়ে জব্দ করার পর গোয়েন্দা কর্মকর্তারা সেসব মদ একটি খালে ফেলে দিচ্ছেন।

রোববার টুইটারে পোস্ট হওয়া গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘মদ তৈরি ও বিক্রি থেকে অবশ্যই মুসলমানদের বিরত থাকতে হবে।’

কখন অভিযান চালানো হয়েছে অথবা কখন জব্দকৃত মদ নষ্ট করা হয়—সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় গোয়েন্দা কর্মকর্তা তিনজন মদ বিক্রেতাকে গ্রেফতার করেছেন।

এর আগের সরকারগুলোর সময়েও আফগানিস্তানে মদপান ও বিক্রি নিষিদ্ধ ছিল। কিন্তু মদ বিক্রি নিয়ে তালেবানের অবস্থান আরও কঠোর। এএফপি বলেছে, গত আগস্টের শেষ দিকে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর মাদকসেবীসহ এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর অভিযান আরও বেড়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা