কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র
আন্তর্জাতিক

আবারও আটক প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর প্রদেশ থেকে আগ্রা যাওয়ার পথে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) রাজ্যটি থেকে আগ্রা যাওয়ার পথে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ কাস্টডিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে যাচ্ছিলেন তিনি। লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে প্রথম টোল প্লাজায় প্রিয়াঙ্কা গান্ধীর প্রাইভেটকার থামানো হয়।

গাড়ি থামানোর পর টুইটারে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, সরকার এত ভয়ে আছে কেন? অরুণ বাল্মিকী পুলিশের কাস্টডিতে মারা গেছেন। তার পরিবার ন্যায় বিচার চায়। আমি ওই পরিবারের সঙ্গে দেখা করতে চাই। উত্তর প্রদেশ সরকারের কীসের এত ভয়? আমাকে কেন থামানো হলো? আজ বাল্মিকী জয়ন্তী… প্রধানমন্ত্রী বুদ্ধকে নিয়ে অনেক বড় বড় কথা বলেন কিন্তু এটি বুদ্ধের বার্তাকে আক্রমণ করা।

উত্তর প্রদেশ পুলিশ বলছে, যথাযথ অনুমতি না থাকায় প্রিয়াঙ্কা গান্ধীকে থামানো হয়েছে।

পুলিশ জানায়, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় স্বাস্থ্যের অবনতি হলে অরুণ বাল্মিকীর মৃত্যু হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা