আন্তর্জাতিক

জেদ্দায় আবারও বন্ধ সব মসজিদ

সৌদি আরব প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন লকডাউন ও কারফিউ শিথিল থাকার পর সৌদি আরবে জেদ্দায় আবারও মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আজ শনিবার (৬ জুন) থেকে আগামী ২০ জুন পর্যন্ত জেদ্দার সকল মসজিদে নামাজ আদায় বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সেই সঙ্গে কারফিউয়ের সময় পরিবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে। এ সময়ের মধ্যেই সকল কাজ-কর্ম সম্পন্ন করতে বলা হয়েছে।

এর মধ্যে জেদ্দা অঞ্চলের জন্য বিশেষ কিছু নির্দেশনাও জারি করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিস আদালতে, সরকারি-বেসরকারি সব জায়গায় কাজের জন্য উপস্থিত হওয়া যাবে না। হোটেল ক্যাফেতে অভ্যন্তরীণ সার্ভিস দেয়া বন্ধ থাকবে। কারফিউ চলাকালীন সময়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে না। তবে অন্য সময়ে যেতে পারবে।

পাশাপাশি পাঁচ-ছয় জনের বেশি লোক জমায়েত হওয়া যাবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি বাধ্যতামূলক ব্যবহার করতে হবে মাস্ক। যে সকল প্রতিষ্ঠান/পেশার লোকজনকে মুভমেন্ট করতে অনুমতি দেয়া হয়েছে তারা আগের মতো চলাফেরা করতে পারবেন।

এছাড়া, সৌদি আরবের অন্যান্য এলাকার পরিস্থিতি বিবেচনা করে যেকোন সময় প্রয়োজনীয় নতুন নির্দেশনা দেয়া হতে পারে বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা