আন্তর্জাতিক

কানাডায় বর্ণবাদবিরোধী আন্দোলনে ট্রুডো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধ করে হত্যার পর শুরু হয় বর্ণবাদবিরোধী আন্দোলন। এরপর আন্দোলনের ঢেউ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। আন্দোলনের আঁচ গিয়ে লেগেছে কানাডাতেও। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে হাজার হাজার মানুষের সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।

শুক্রবার (৫ জুন) কানাডার সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীদের ‘নো জাস্টিস = নো পিস’ সমাবেশে হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেন ট্রুডো। এসময় কালো মাস্ক পরেছিলেন তিনি এবং দেহরক্ষীরা ঘিরে ছিল তাকে। সেখানে হাঁটু গেড়ে বসে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি। এসময় সমবেত জনতা তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়ে প্রতিবাদ করার জন্য স্লোগান দেন।

পুলিশি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে তিনবার হাঁটু গেড়ে বসেন ট্রুডো। এরপর আন্দোলনে অংশ নেওয়ায় তাকে ধন্যবাদ জানান বিক্ষোভকারীরা।

গত ২৫ মে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তা কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু দিয়ে তাকে মাটিতে চেপে ধরে রাখায় শ্বাসরোধে মারা যান তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রে শুরু হয় বর্ণবাদবিরোধী আন্দোলন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা