আন্তর্জাতিক

কুমিরের আঘাতে দুই সৈন্য আহত

আন্তর্জাতিক ডেস্ক: কুমিরের হামলায় দুই সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। ঘটনাটি অস্ট্রেলিয়ার।

শুক্রবার কুইন্সল্যান্ডে সাঁতার কাটার সময় কুমিরের হামলার শিকার হন দুজন। খবর রয়টার্সর।

খবরে বলা হয়েছে, শহর থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে উপকূলের কেপ ইয়র্ক পেনিনসুলার একটি মৎস্য বিচরণ এলাকায় সাঁতার কাটতে যান তারা। এসময় কুমিরের খপ্পড়ে পড়েন তারা।

দ্য রয়্যাল ফ্লাইং ডক্টর সার্ভিস এক টুইট বার্তায় জানিয়েছে, চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেয়া হয়েছে। দুই জনেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত উভয়েই সেনাবাহিনীর সদস্য। অবশ্য এই দুই সৈন্য দায়িত্বরত ছিলেন কিনা তা নিশ্চিত করেননি তারা।

কুইন্সল্যান্ডের পরিবেশ দফতর জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করবে। শনিবার রাতে প্রত্যন্ত অঞ্চলটিতে তল্লাশি চালানোর কথা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা