আন্তর্জাতিক

রাস্তায় থাপ্পড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি সফরে বেরিয়ে রাস্তায় থাপ্পড় খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ইমানুয়েল ম্যাক্রোঁ। তাকে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ম্যাক্রোঁকে থাপ্পড় মারার ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দক্ষিণপূর্বাঞ্চলীয় ফ্রান্সের ড্রোম অঞ্চলে সরকারি সফরকালে জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ব্যারিকেডের কাছে যান ফরাসি প্রেসিডেন্ট। এসময় ব্যারিকেডের উল্টো দিক থেকে এক যুবক হাত বাড়িয়ে আচমকা প্রেসিডেন্টের গালে থাপ্পড় মেরে বসেন।

সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সদস্যরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন এবং থাপ্পড় মারা যুবককে আটক করেন।

প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সময় ঘটনাস্থলে ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক’ স্লোগান দেয়া হচ্ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

তবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদরা।

ঘটনার পরপরই ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স ফ্রান্সের জাতীয় সংসদে বলেছেন, গণতন্ত্রে বিতর্ক এবং বৈধ মতপার্থক্য থাকতে পারে, তবে এর অর্থ কোনোভাবেই সহিংসতা, মৌখিক ও শারীরিক আক্রমণ হওয়া উচিত নয়। সূত্র: বিবিসি, রয়টার্স

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা