আন্তর্জাতিক

বিদায়ী বছরে পাক সেনাদের গুলিতে ২৪ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী বছরে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর আক্রমনে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ২৪ সদস্য নিহত হয়েছেন। সে হিসাবে পাকিস্তানী হামলায় প্রতি মাসে গড়ে ২জন করে ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।

শনিবার(২ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে জম্মু-কাশ্মীরে পাকিস্তান ৫ হাজার ১০০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে যা গত ১৮ বছরের মধ্যে সর্বাধিক। গড়ে প্রতিদিন ১৪ বার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

এতে বলা হয়, পাকিস্তানের হামলায় গেল বছরে নিহত হয়েছেন ৩৬ জন। নিহতদের মধ্যে ২৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি। সর্বশেষ ইংরেজি নতুন বছরের প্রথম দিন পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা জওয়ান। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরির নিয়ন্ত্রণ রেখায়।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে প্রথমবার গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা। ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি করার পাশাপাশি মর্টারশেল ছুড়তে থাকে। ভারত কড়া প্রত্যাঘাত করলে কিছুক্ষণের জন্য হামলা বন্ধ হয়। ভারতীয় কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে নৌশেরা সেক্টরে ফের গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। দ্বিতীয় দফার পাক হামলায় নিহত হন নায়েব সুবেদার রবীন্দর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ আশ্রয় থাকবে না

মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটির জন্য ঢ...

মঙ্গল গ্রহে পাথরের অদ্ভুত স্তূপ

মঙ্গল গ্রহকে ঘিরে মানুষের কৌতূহলের অন্ত নেই। এই গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা